২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি সেনাবাহিনীর টুইটার হ্যাক!

হ্যাক হয়েছিল ইসরায়েলি সেনাবহিনীর টুইটার অ্যাকাউন্ট! বৃহস্পতিবারের ওই ঘটনায় হ্যাকারদের করা টুইটে ব্রিবতকর অবস্থায় পরেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 07:46 PM

Updated : 22 Aug 2022, 06:38 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ওই ঘটনার পর ইডিএফ-এর একজন মুখপাত্র ক্ষমা চেয়ে পুনরায় টুইট করেন। তিনি টুইট করেন, “ভুল টুইটের জন্য আমরা দুঃখিত। আমাদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিলো। এখন আমাদের যুদ্ধ সাইবার পর্যন্ত বিস্তৃত।”

হ্যাকারদের করা টুইটটি কিছুক্ষণের মধ্যেই মুছে ফেলে ইডিএফ। টুইটটিতে নিউক্লিয়ার রকেট লিকের বিষয় উল্লেখ করা হয়।

টুইটটি ছিলো, “সতর্কবাণী: ডাইমোনা নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আঘাত হানতে পারে দু’টি নিউক্লিয়ার রকেট।” অন্য দিকে ফিলিস্তিনী টুইটে লেখা হয়-- “ভিয়া অফিসিয়াল এসইএ১৬-প্যালেস্টাইন দীর্ঘজীবি হোক।”

ফিলিস্তিনী টুইটে ‘@অফিসিয়াল এসইএ১৬’-এ অংশটি লেখা ছিলো। এসইএ-এর অর্থ ‘সিরিয়ান ইলেকট্রনিক আর্মি’। এটি সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল আসাদ সমর্থক হ্যাকারদের একটি সংগঠন।

এর আগে অ্যাসোসিয়েটস প্রেস, এনপিআর, সিবিএস, গার্ডিয়ান, বিবিসি এবং অনিয়নের টুইটার অ্যাকাউন্ট ২০১৩ সালে হ্যাক করেছিলো এসইএ।

বর্তমানে বিশ্বের অন্যন্য সেনাবাহিনীর তুলনায় সোশাল মিডিয়ায় বেশি সরব ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ফিলিস্তিন এবং ইসরায়েলের প্রায় অর্ধ শত বছরের যুদ্ধ এবার সাইবার যুদ্ধে রূপান্তরিত হচ্ছে এমনটাই ধারণা করা হচ্ছে।