২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রকেট চলবে বিয়ারে, উড়বে সেপ্টেম্বরে

‘অদ্ভুত’ এক রকেট বানিয়ে বসেছেন যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের ছয় শখের রকেট সায়েন্টিস্ট। ফিউয়েল হিসেবে এতে প্রচলিত কোনো তরল জ্বালানি নয়, থাকবে বিয়ার!

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 06:42 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

সেপ্টেম্বরে ওই ‘বিয়ার ফিউয়েল’ রকেট উৎক্ষেপনের টার্গেট রয়েছে নির্মাতাদের। রকেটটি ঘণ্টায় ৬৫০ মাইল বেগে ২০ হাজার ফিট উচ্চতায় পৌঁছাবে বলেই জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।

রকেটের ফিউয়েল কার্গো হিসেবে প্রথম স্তরে থাকবে পাঁচ গ্যালনের বিয়ার কেগ, আর দ্বিতীয়টিতে থাকবে ১৫ গ্যালনের বিয়ার কেগ।

অবশ্য ওই শখের রকেট সায়েন্টিস্টদের ‘বিয়ার রকেট’ বানানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০০৮ ও ২০১২ সালে বিয়ার রকেট বানিয়েছিলেন তারা। প্রথমটি উড়েছিল ৬ হাজার ফিট এবং দ্বিতীয়টি ৭ হাজার ৭০০ ফিট।

আর এই বিয়ার রকেটের আইডিয়াটাও জটিল কোনো গবেষণার ফসল নয়। একদিন পানশালায় বসে সবাই মিলে আড্ডা দিতেই দিতেই বিয়ার রকেট ভাবনার উৎপত্তি বলেই জানিয়েছেন নির্মাতা দলের সদ্য ডেভ বার্বার।