২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকের মালিকানায় লাইভরেইল

ভিডিও অ্যাডভারটাইজিং প্রতিষ্ঠান লাইভরেইলকে কিনে নিল জনপ্রিয় সোশাল নেটওর্য়াকিং সাইট ফেসবুক। তবে প্রতিষ্ঠানটির মূল্য প্রকাশ করেনি সাইটটি।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 06:39 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে,২০০৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্যান ফ্র্যান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠান লাইভরেইল। ইন্টারনেটের অন্যান্য ভিডিওগুলোর সঙ্গে নিজেদের ভিডিও অ্যাড যুক্ত করে লাইভরেইল।

মার্চ থেকে কয়েকটি প্রতিষ্ঠানের ১৫ সেকেন্ডের ভিডিও অ্যাড পোস্ট করা শুরু করে ফেইসবুক। তবে লাইভরেইল-এর টেকনোলজি ফেইসবুকে ব্যবহারের কোনো পরিকল্পনা এখনও প্রকাশ করেনি সাইটটি।