আইফোন৬-এর সম্ভাব্য নমুনা
আবারও আলোচনায় অ্যাপলের আইফোন ৬। আর এবার সংবাদমাধ্যমগুলোর নজর আইফোন ৬-এর নতুন এক ‘মকআপ’ নিয়ে। অনলাইনে প্রকাশিত আইফোন ৬-এর প্রথম মকআপ নয় এটি। তবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তুলনা করে নতুন মকআপটিকেই ভাবা হচ্ছে আইফোন ৬ এর সবচেয়ে কাছের নমুনা হিসেবে।
আইফোন ৬ এর নতুন মকআপটি নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে জাপানের সংবাদপত্র ‘নিকেই’। নতুন এই মকআপটি আইফোন ৬-এর ডিজাইনের সঙ্গে অনেকটাই মিলে যেতে পারে বলে ধারণা করছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল।
নাইনটুফাইভ ম্যাক ও জিফরগেইমস সাইট দুটির প্রতিবেদন অনুযায়ী আসল আইফোন ৬ সম্পর্কে কারর্যকর ধারণা দিতে পারবে মকআপগুলো।
মকআপটির ডিজাইন অনুযায়ী আইফোন ৬ হবে আরও পাতলা, কোণগুলো হবে আগের থেকে গোলাকার। স্ক্রিন সাইজ ৪.৭ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি হবে শোনা যাচ্ছে এমনটাও।
