২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এফবিআইয়ের নিরাপত্তা টিপস

আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইভেস্টিগেশন (এফবিআই)-এর সাইবার অ্যান্ড স্পেশাল অপারেশন টিমের প্রাক্তন সদস্য মেরি গ্যালিগ্যান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 07:23 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সিএনএন-এর এক প্রতিবেদনে হ্যাকিং থেকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টটি বাঁচানোর পাঁচটি উপায় জানিয়েছেন গ্যালিগ্যান। তিনি বর্তমানে ‘বিগ ফোর’ প্রেফেশনাল সার্ভিস ফার্মের পরামর্শক হিসেবে কাজ করেন। আসুন দেখে নেই কি পরামর্শ পাওয়া গেল একজন পেশাদারের কাছে।

- গ্যালিগ্যান জানান, প্রতি মাসে অন্তত একবার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। কারণ সবসময় একই পাসওয়ার্ড হ্যাক করা হ্যাকারদের জন্য অনেক সহজ।

- যখন কোনো দোকানে বা অন্য কোথাও ফোন নাম্বার বা জিপ কোড দেয়া হয় তখন ব্যবহারকারীর অনেক তথ্যই ফাঁস হয়ে যায়। শুধু বাসার ঠিকানাই নয়, বেতনের পরিমাণ, জন্মদিন এবং ক্রেডিটের সব তথ্যই তারা পেতে পারে ওই সামান্য তথ্য থেকে।

আর এ থেকে বাঁচতে এ ধরনের জায়গায় ভুল ফোন নাম্বার বা ঠিকানা দেয়া উচিত।

- অনেক সময় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ফটোআইডির প্রয়োজন পড়ে। তবে এক্ষেত্রে কখনোই ড্রাইভিং লাইসেন্স দেয়া উচিত নয়। কারণ ড্রাইভিং লাইসেন্সে জন্ম তারিখ এবং ঠিকানাও উল্লেখ করা থাকে। আর এ তথ্যগুলো হ্যাকিংয়ের কাজটি বেশ সহজ করে দেয়। (এ পরামর্শ অবশ্য মার্কিনীদের জন্যই প্রযোজ্য।)

- গ্যালিগ্যান তার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে বেশি সতর্ক থাকেন। বেশিরভাগ ক্রেডিট কার্ডেই জালিয়াতি রোধের ব্যবস্থা থাকে। তবে চেক এবং সঞ্চয়ী হিসাবে এই অসুবিধা তুলনামূলক কম।

আর বর্তমান ডিজিটাল যুগে নানা ধরনের ব্যাংকিং অ্যাপ, কম্পউটার থেকেই ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করার সুযোগ দিয়ে থাকে। তবে গ্যালিগান জানান, তিনি কখনওই কোনো ব্যাংকিং অ্যাপ ব্যবহার করেন না এবং একই কম্পিউটার থেকে অনলাইন শপিং এবং অনলাইন ব্যাংকিং করেন না।

- অনেক সময় কাজের ক্ষেত্রে কোনো কোনো প্রতিষ্ঠান ই-মেইল আইডি চেয়ে থাকে। পরে দেখা যায়, ওই আইডিতে প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের বিজ্ঞাপন পাঠিয়ে থাকে। আর এ ধরনের মেইলের জন্য আলাদা একটি মেইল আইডি রাখা ভালো।

কাজের জন্য ব্যবহৃত ই-মেইল আইডিতে স্প্যাম এবং এমন অ্যাডভার্টাইসমেন্ট খুবই বিরক্তিকর। আর অনেক সময় এতে করে ব্যক্তিগত তথ্যও লিক হয়ে যাবার সম্ভাবনা থাকে।

তাই আলাদা একটি ই-মেইল আইডি ব্যবহার করলে হ্যাকিংয়ের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে।