২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনগনের তহবিলে সেনাবাহিনীর ড্রোন

ইউক্রেইনের সেনাবাহিনীর জন্য ড্রোন তৈরীর তহবিল সংগ্রহ করেছে দেশটির সাধারণ জনগন, জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ান। এর নাম দেয়া হয়েছে ‘পিপলস ড্রোন’।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 07:19 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

রাশিয়ার অভিজ্ঞ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেইনের অনভিজ্ঞ ও অপ্রস্তুত সেনাবাহিনীকে সাহায্য করতে জনগন এই তহবিল সংগ্রহের উদ্দ্যোগ নিয়েছে। গত তিন মাস ধরে সেচ্ছাসেবকরা বুলেটপ্রুফ ভেস্ট ও ইউনিফর্ম সরবরাহ করছে সেনাদের, খাবার ও পানির ব্যবস্থা করছে গ্রামবাসীরা। জনগনের তহবিল সংগ্রাহক সাইট ‘দ্রা পিপলস প্রজেক্ট’ ড্রোন তৈরীর জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ হয়ে গেছে বলে জানিয়েছে গার্ডিয়ানকে।

প্রাথমিক সিদ্ধান্ত ছিল ১ লাখ ৬৫ হাজার ডলারে ইজরায়েলি ড্রোন অথবা ১ লাখ ২০ হাজার ডলারে আমেরিকান ড্রোন কেনার। তবে শেষ পর্যন্ত ৩৫ হাজার ডলার খরচ করে নিজেরাই ড্রোন বানিয়েছে ইউক্রেইন। ড্রোনটির ফ্রেম তৈরী করেছেন একজন ডিজাইনার ও কয়েকজন সেচ্ছাসেবক, ইউক্রেইনিয়ান সেনাবাহিনী সরবরাহ করেছে টেকনিকাল চিপ।

দেশটির তথ্য-প্রযুক্তি নির্বাহী ডেভিড আরাখানিয়া বলেন,‘ইউক্রেইনের বর্ডার রক্ষা করতে ২০ টি ড্রোন প্রয়োজন হবে’। ড্রোনটির কোন ছবি প্রকাশ করেনি ইউক্রেইন।

দ্বিতীয় ড্রোনের জন্য তহবিল সংগ্রহ করতে শুরু করেছে দ্যা পিপলস প্রজেক্ট, জানান আরখানিয়া। একটি স্নাইপার ইউনিট তৈরীর চেষ্টাও করছেন তারা।