২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্যাটু দিয়ে ফোন আনলক

স্টিকার বা ট্যাটু দিয়ে আনলক করা যাবে মটোরোলার নতুন স্মার্টফোন মোটো এক্স, মাত্র এক ট্যাপেই।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 07:17 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

মটোরোলার এটিএপি ল্যাবের আওতাভুক্ত ভিভালিঙ্ক পয়সা আকৃতির বিশেষ এই স্টিকার তৈরি করেছে, জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল। সাধারণ স্টিকারের মতোই শরীরের যে কোনো স্থানে লাগানো যাবে স্টিকারগুলো।

তবে স্টিকারের মাধ্যমে ফোন আনলক করার জন্য প্রথমে মোটো এক্স এর এনএফসি আনলক সিস্টেমের সঙ্গে স্টিকারটিকে সিঙ্ক করে নিতে হবে। সিঙ্কড স্টিকারটি লকস্ক্রিনে একবার ট্যাপ করলেই আনলক হবে মোটো এক্স।

ব্যবহারকারীরা ১০ ডলারের বিনিময়ে ১০টি স্টিকারের একটি সেট কিনতে পারবেন। প্রতিটি স্টিকার ব্যবহার করা যাবে প্রায় পাঁচদিন। পানিতে বা ঘামে ভিজে গেলেও ব্যবহার করা যাবে স্টিকারগুলো।