২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে অনলাইন মার্চেন্ট পেমেন্ট

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ-এর (এমটিবি) ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকরা এখন থেকে এসএসএল কমার্স-এর সঙ্গে অধিভুক্ত ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য ক্রয় ও সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও এমটিবি ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকরা স্থানীয় যে কোনো বিমান কোম্পানির টিকেট ক্রয়, হোটেল বুকিং, বিভিন্ন রেঁস্তোরার খাবারে অর্ডার/বুকিং, মোবাইলে ও ইন্টারনেট ব্যালেন্স রিচার্জ, অনলাইন কেনাকাটাসহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 08:25 AM

Updated : 22 Aug 2022, 06:35 PM

এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ এবং এসএসএল ওয়্যারলেস-এর (সফটওয়্যার শপ লিমিটেড) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় ২৬ জুন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. (এমটিবি)-এর প্রধান কার্যালয়ে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খান, এবং এসএসএল ওয়্যারলেসের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। আরও উপস্থিত ছিলেন, এমটিবি-র গ্রুপ চিফ ইনফরমেশন অফিসার, মো. শাহ্ আলম পাটোয়ারি, এমটিবি অল্টারনেট ডেলিভারি চ্যানেল (এডিসি)-এর প্রধান মো. নাজমুল হুদা সরকার, এসএসএল ওয়্যারলেস-এর মহাব্যস্থাপক আশিস চক্রবর্তীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।