২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের বৈচিত্র্য জানাল ফেইসবুক

ফেইসবুক ব্যবহারকারী এবং এতে কর্মচারীদের মধ্যে ভিন্নতার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে শীর্ষ সোশাল নেটওয়ার্কিং সাইট ফেইসবুক। প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বব্যাপী ফেইসবুক কর্মীদের মধ্যে মোট ৩১ শতাংশ নারী। আবার এদের মাত্র ১৫ শতাংশ কাজ করেন প্রযুক্তিভিত্তিক কাজে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 07:49 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

এছাড়া ফেইসবুকে কর্মরত যুক্তরাষ্ট্রের অধিবাসীদের মধ্যে ২.৭ শতাংশ কৃষ্ণাঙ্গ এবং ৪ শতাংশ স্প্যানিশ ভাষাভাষী। অন্যদিকে ৫৭ শতাংশই শেতাঙ্গ। এবং ৩৪ শতাংশ এশিয়ান।

কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যও এই বৈচিত্র্যের অভাব স্পষ্ট চোখে পড়বে। উর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে স্রেফ ২ শতাংশ কৃষ্ণাঙ্গ, ৪ শতাংশ স্প্যানিশ ভাষাভাষী, ১৯ শতাংশ এশিয়ান এবং ৭৪ শতাংশ শেতাঙ্গ।

ফেইসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ জানান, কোম্পানির ডাইভার্সিটি নাম্বার এক সপ্তাহ আগেই প্রকাশ করেছেন তারা।

যুক্তরাষ্ট্র সরকার ফেইসবুককে তাদের এই পরিসংখ্যানটি বিস্তারিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেয়। তবে এটি সার্বজনীন উদ্দেশ্যে তৈরি করা হয়নি।

এক প্রতিবেদনে ফেইসবুক জানায়, তাদের মধ্যে ওই জাতিগত বৈচিত্র্য সমস্যা সমাধানের চেষ্টা করছেন। আর এর উদ্দেশ্যে তারা পদক্ষেপও গ্রহণ করেছেন এবং নতুন কর্মচারী নিচ্ছেন।

কোম্পানির এই ঘোষণার মধ্যে গুগল, ইয়াহু এবং লিঙ্কডইন টেকনলজি কোম্পানিগুলোর পরিসংখ্যানও যুক্ত থাকছে। তবে ফেইসবুক তাদের এই সংখ্যাগুলো সকলকে জানালেও বেশ কিছু টেক কোম্পানি এটি জানাতে নারাজ।