২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁকানো, ৮৫ ইঞ্চি টিভি স্যামসাংয়ের

নতুন তিনটি আলট্রা এইচডি টেলিভিশন ২৪ জুন বাজারে লঞ্চ করেছে স্যামসাং। এরমধ্যে দুটি ‘কার্ভড সেট’ ডিজাইনের টেলিভিশন এবং অন্যটি আকারের দিক থেকে স্যামসাংয়ের ‘সবচেয়ে বড়’ আলট্রা এইচডি টেলিভিশন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 02:32 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

প্রযুক্তভিত্তিক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাংয়ের এইচইউ ৮৫৫০ সিরিজের সবচেয়ে বড় এই টেলিভিশনটির পর্দার মাপ ৮৫ ইঞ্চি। তবে ওই টিভি কিনতে গাঁটের পয়সাও খরচ হবে তেমনি। এ মাসের শেষেই বাজারে পাওয়া যাবে ওই জায়ান্ট টেলিভিশন, যার দাম পড়বে ১০ হাজার মার্কিন ডলার।

‘কার্ভড সেট’ ডিজাইনের টেলিভিশন দুটি স্যামসাংয়ের নতুন এইচইউ ৭২৫০ সিরিজের। এদের একটি ৫৫ ইঞ্চি এবং অপরটি ৬৫ ইঞ্চি মাপের। টেলিভিশন দুটির খুচরা মূল্য দুই হাজার দুইশ’ মার্কিন ডলার এবং অন্যটি তিন হাজার তিনশ’ মর্কিন ডলার। আর এই দুটি ডিজাইনের টেলিভিশন চলতি বছরের অগাস্ট মাসে বাজারে পাওয়া যাবে।

নতুন কার্ভড ডিজাইনের টেলিভিশনগুলোতে ব্যবহৃত হয়েছে কোয়াড কোর প্রসেসর। এর সঙ্গে স্যামসাংয়ের ইউএচডির অন্যান্য ফিচার তো থাকছেই।

তাছাড়া নতুন এইচইউ ৬৯৫০ সিরিজে ৪০ থেকে ৫৫ ইঞ্চি আকারের টেলিভিশন থাকবে। যেগুলোর দাম হবে ১ হাজার থেকে ২ হাজার মার্কিন ডলারের মধ্যে।