২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাংলালিংক থ্রিজি

চট্টগ্রামের জেলাগুলোতে থ্রিজি সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে টেলিকম অপারেটর বাংলালিংক। ২২ জুন বন্দরনগরীর জিইসি মোড় থেকে শুরু হওয়া এক র্যালির মাধ্যমে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 07:07 PM

Updated : 25 Apr 2022, 04:21 PM

থ্রিজি সম্প্রসারণের ফলে চট্টগ্রামের থ্রিজি সেবা গ্রাহকরা ‘উচ্চ গতিসম্পন্ন ডেটা কানেক্টিভিটি’ সুবিধা পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলালিংক। ভিডিও কল করার সুযোগও পাবেন বাংলালিংকের থ্রিডি সেবা গ্রাহকরা।

এ ব্যাপারে বাংলালিংকের রিজিওনাল কমার্শিয়াল হেড মুহম্মদ ফরহাদ হোসেন বলেন, ‘‘বাংলালিংক সব সময়ই তার প্রতিশ্রুতির আলোকে বাংলাদেশের টেলিযোগাযোগ প্রযুক্তির নিত্যনতুন সেবা প্রবর্তনে অগ্রণী ভূমিকায় থাকে। সে অনুযায়ী অধিকতর উন্নত মানের সেবা দিতেই বৃহত্তর চট্টগ্রামের জেলাগুলোতে একে একে উদ্বোধন করা হবে থ্রিজি সেবা।”

‘থ্যিজি র্যালিতে’ উপস্থিত ছিলেন বাংলালিংক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান। উপস্থিত ছিলেন বাংলালিংকের শীর্ষ কর্মকর্তারাও।   

বাংলালিংক বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা দেওয়া শুরু করেছে ২০১৩ সালের অক্টোবর মাস থেকে। বর্তমানে রাজধানী ঢাকা, খুলনা, বন্দরনগর চট্টগ্রাম, নারায়নগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, বগুড়া, রংপুর, রাজশাহী, কুমিল্লা এবং যশোরের গ্রাহকদের থ্রিজি সেবা দিচ্ছে টেলিকম অপারেটর প্রতিষ্ঠানটি।