২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ইনটেলের এনইউসি পিসি

বাংলাদেশের বাজারে নেক্সট ইউনিট অফ কম্পিউটিং(এনইউসি) পিসি নিয়ে এসেছে চিপ জায়ান্ট ইনটেল। ‘আল্ট্রা-স্মল ফর্ম ফ্যাক্টর’ পিসি কিট হিসেবে পরিচিত কম্পিউটারটি আকারে ৪ ইঞ্চি বাই ৪ ইঞ্চি হলেও কর্মক্ষমতার হিসেবে যে কোনো ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের সমান। ব্যবহার করা যাবে হোম পিসি, থিয়েটার পিসি, মিডিয়া সার্ভার বা ‘পার্সোনাল ক্লাউড’ স্টোরেজ হিসেবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 07:02 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে ইনটেল জানিয়েছে, বাংলাদেশের বাজারে এনইউসি পিসির দুটি ভার্সন পাওয়া যাবে। প্রসেসর আর ৪ইঞ্চি বাই ৪ ইঞ্চির মাদারবোর্ড সংযুক্ত আছে এনইউসি বোর্ড ভার্সনে, যা কেসে ইন্টিগ্রেড করা যাবে। আর এনইউসি কিট ভার্সনটিতে মাদারবোর্ড আর প্রসেসর ছাড়াও আছে পাওয়ার ব্রিক, ভেসা মাইন্টিং ব্র্যাকেট, ওয়্যারলেস অ্যান্টেনা।

চতুর্থ প্রজন্মের ইনটেল কোর প্রসেসর যুক্ত করার সুযোগও আছে ইনটেলের নেক্সট ইউনিট অফ কম্পিউটিং পিসিতে। 

দ্রুত স্টোরেজের জন্য এনইউসিতে আছে এমসাটা এসএসডি এবং ২.৫ ইঞ্চির এইচডিডি। কম্পিউটারগুলোর সম কম্পোনেন্টের জন্য তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে ইনটেল।     

এনইউসি পিসির পারফর্মেন্স এবং ব্যবহার নিয়ে বাংলাদেশে ইনটেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর বলেন, “অধিকতর পাতলা ফর্ম ফ্যাক্টরের ক্ষুদ্রাকার ইনটেলের এনইউসিতে অনেক বৈশিষ্ট্যের সমন্বয় করা হয়েছে। হোম থিয়েটার সিস্টেম থেকে ডিজিটাল জুকবক্স, ইমার্সিভ গেইমিং থেকে হোম অফিস স্পেস-সেভিং পিসি সব ক্ষেত্রেই এনইউসি আপনাকে প্রয়োজনীয় সক্ষমতা দেবে। লিভিং রুম বা অফিস যেখানেই হোক না কেন এর জন্য মাত্র ৪ ইঞ্চি বাই ৪ ইঞ্চি জায়গা প্রয়োজন হবে।”