আইওএস ৮-এ ম্যানুয়াল ক্যামেরা কন্ট্রোল
অবশেষে অ্যাপল নিয়ে এল আইওএস ৮-এর জন্য ম্যানুয়াল এক্সপোজার কন্ট্রোল। নতুন এই ফিচারে শাটার স্পিড, আইএসও এবং হোয়াইট ব্যালেন্সসহ এক্সপোজারবিষয়ক বিভিন্ন নিয়ন্ত্রণ থাকবে ফটোগ্রাফারের হাতে।
অ্যাপল ডিভাইসের ক্যামেরায় এতদিন ম্যানুয়াল কন্ট্রোলের অনুপস্থিতি এবং বিভিন্ন সীমাবদ্ধতায় ব্যবহারকারী আর ডেভেলপাররা বেশ হতাশ ছিলেন। ডিফল্ট ক্যামেরা অ্যাপ্লিকেশনটিতে এইচডিআর টগল এবং এই/এএফ লক ছাড়া তেমন কোনো ব্যবহারযোগ্য সুবিধা ছিল না।
অ্যাপল আইওএস ৮-এর এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল এবারের ওয়ার্ল্ড ওয়াইড মোবাইল কংগ্রেসেই (ডব্লিউডব্লিউডিসি)। সবগুলো এক্সপোজার প্যারামিটার, যেমন-- আইএসও সেনসিটিভিটি, শাটার স্পিড. হোয়াইট ব্যালান্স, আর ফোকাসের পুরো নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। ম্যানুয়াল ক্যামেরা কন্ট্রোলিং ফিচারে উপকৃত হবেন ডেভেলপাররাও।
অ্যাপ্লিকেশনটি ডেভেলপ করায় এর মাধ্যমে ব্র্যাকেটিংয়ের সুবিধাও পাওয়া যাবে। ব্র্যাকেটিং হল এক ধরনের কৌশল যার মাধ্যমে ফটোগ্রাফাররা একটি নির্দিষ্ট দৃশ্যের ছবি স্বল্পসময়েই বিভিন্ন এক্সপোজারে পরিবর্তন করে সেখান থেকে একটি ইমেজ ফাইল তৈরি করে নিতে পারেন।
এছাড়াও অ্যাপল অ্যাপ্লিকেশনটিতে যোগ করছে গ্রে কার্ড ফাংশনালিটির মতো সুবিধাও, যার মাধ্যমে যে কোনো হোয়াইট ব্যালেন্সের রিডিং ম্যানুয়ালি বাতিল করে দেওয়া সক্ষম। এছাড়াও ক্যামেরাটি বিভিন্ন দৃশ্যে লাল, সবুজ এবং নীল ভ্যালুগুলো চিহ্নিত করতে পারবে, যার মাধ্যমে ওয়াইট ব্যালেন্সের নিউট্রাল পয়েন্টটি নির্ধারণ করা সম্ভব।
