২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এনাবল করুন আইওস-এর ইমোজি

আইওএস ৫-এর আগ পর‌্যন্ত থার্ড পার্টি অ্যাপ ছাড়া টেক্সট মেসেজে ইমোটিকন বা ইমোজি ব্যবহারের সুযোগ ছিল না আইফোন বা আইপ্যাড ব্যবহারকারীদের।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 07:53 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

আর ডিফল্ট হিসেবে না থাকায় অ্যাপলের ওএসে যে ইমোজি কিবোর্ড যোগ হয়েছে সেটাও হয়ত জানা নেই অনেকের। তবে টেক্সট মেসেজ লেখার জন্য ‘অতি জরুরি’ হয়ে দাঁড়ানো ইমোজি কিবোর্ড এনাবল করে নেওয়া যায় টাচ স্ক্রিনে অল্প কয়েকটি ট্যাপেই।

প্রথমেই ফোনের সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করতে হবে। ওখানে কিবোর্ড সিলেক্ট করে কিবোর্ড সাবমেনুতে যেতে হবে।

সাবমেনু থেকে ‘অ্যাড নিউ কিবোর্ড’ লিস্টটি ওপেন করে সেখান থেকে ‘ইমোজি’ অপশনটি সিলেক্ট করলেই ইমোজি কিবোর্ড অ্যাক্টিভেট হয়ে যাবে।

এবার ইমেসেজ, মেইল, নোটস অথবা টুইটারে মতো টাইপ করতে হয় এমন অ্যাপের কিবোর্ড ওপেন করলেই স্পেসবারের বাঁপাশে একটি গ্লোব সাইন দেখা যাবে। ওই সাইনটিতে ট্যাপ করলেই চলে আসবে ইমোজি কিবোর্ড।

আইওএস-এর স্মাইলি ফেইস বা ইমোটিকোনগুলোই হল ইমোজি। মোবাইল বা ইন্টারনেটে মেসেজ আদান-প্রদানের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়ে থাকে এই ইমোটিকনগুলো।