২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরটনে ‘লাল কার্ড’

ব্রাজিল বিশ্বকাপ ২০১৪ উপলক্ষ্যে নরটন ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যার ক্রেতাদের জন্য ‘রেডকার্ড’ অফার দিচ্ছে কম্পিউটার সোর্স। অফারের অংশ হিসেবে সফটওয়্যারটির খুচরা মূল্য কমানো হয়েছে ২৮ শতাংশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 07:35 PM

Updated : 26 Jul 2022, 12:41 PM

এক বিজ্ঞপ্তিতে নরটন ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারের পরিবেশক প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স জানিয়েছে, সফটওয়্যারটির খুচরা মূল্য ছিল ১ হাজার ১’শ টাকা। রেডকার্ড অফারে সফটওয়্যারটি এখন কিনতে পাওয়া যাবে ৭৯০ টাকায়।

পিসিতে ইনস্টল করার পর থেকে এক বছর পর্যন্ত অনলাইন ব্যাংকিং, শপিং নিরাপত্তা দিতে আর সোশ্যাল মিডিয়ার স্ক্যাম এবং সম্ভাব্য ভাইরাস ও ম্যালওয়্যারের আক্রমণ ঠেকাতে কাজ করবে নরটন ইন্টারনেট সিকিউরিটি সফটওয়্যারটি।