২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাহী পরিচালক নিয়োগ দিল বিসিএস

প্রথমবারের মতো নির্বাহী পরিচালক নিয়োগ করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। আর প্রথম বিসিএস নির্বাহী পরিচালক হিসেবে দেশে আইটি পণ্যবিক্রেতাদের শীর্ষ সংগঠনে যোগ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অর্থনৈতিক উপদেষ্ঠা মো. শাহ আলম সিদ্দিকী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 07:10 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

‘সাংগঠনিক কাজ আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে এগিয়ে নিতেই’ সংগঠনটিতে প্রথমবারের মতো নির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিএস।

“নতুন নির্বাহী পরিচালক নিয়োগের মাধ্যমে বিসিএস নতুন যুগের সূচনা করল”-- বলেছেন বিসিএস সভাপতি এ.এইচ.এম. মাহফুজুল আরিফ।

“এর মাধ্যমে বিসিএস সচিবালয়কে শক্তিশালীকরণ, কাজের স্বচ্ছতা নিশ্চিত করা এবং সদস্যদের সেবার মান আরও উন্নত করা এবং সদস্যদের কল্যাণে বিসিএস এর কার্যক্রমকে এগিয়ে নেওয়া সহজ হবে”-- মন্তব্য করেন তিনি।