২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটার অ্যাপে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড এবং আইওএসের টুইটার অ্যাপে যোগ হয়েছে নতুন ফিচার। অ্যাপটির সর্বশেষ আপডেটের পর এখন থেকে নতুন টুইটেই ‘এমবেড’ করা যাবে পুরনো টুইট।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 08:21 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

তবে এই আপডেটের সুবিধা পাবেন শুধু অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস ব্যবহারকারীরাই।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানায়, ব্যবহারকারী তার নিজের বা অন্য কারও পুরনো টুইট ব্যবহার করতে পারবেন নতুন টুইটে। ফোন ব্যবহারকারীরা এক্ষেত্রে নতুন টুইটের মধ্যেই দেখতে পারবেন ‘এমবেড’ করা পুরনো টুইটটি।

এ জন্য পুরনো টুইটের লিঙ্কটি কপি করে পেস্ট করতে হবে নতুন টুইটে। ব্যস, নতুন টুইটে এমবেড হয়ে যাবে পুরনো টুইট।

তবে স্মার্টফোন আর ট্যাবলেটেই কার্যকর হবে টুইটার অ্যাপের নতুন ফিচারটি। ওয়েব বা ডেস্কটপ থেকে কেবল পুরনো টুইটের লিঙ্কটিই দেখা যাবে। সে ক্ষেত্রে নতুন কোনো পার্থক্য চোখে পড়বে না ব্যবহারকারীর।

এই নতুন আপডেটের ফলে বাড়তি লিংকে ক্লিক না করেই রেফারেন্স হিসেবে ব্যবহৃত পুরনো টু্ইট দেখে নিতে পারবেন আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডেস্কটপ কম্পিউটারেও আপডেটটি হয়ত খুব শিগগিরই চলে আসবে বলে আশা প্রকাশ করেছে ম্যাশএবল।