বিজ্ঞাপন নিয়ে প্রতিশ্রুতি ভাঙলো ফেইসবুক
ব্যবহারকারীর ব্রাউজার আর অ্যাপ হিস্ট্রি থেকে সংগ্রহ করা ডেটার ভিত্তিতে বিজ্ঞাপন দেবে শীর্ষ সোশাল মিডিয়া ফেইসবুক। প্রতিষ্ঠানটি তিন বছরের পুরনো প্রতিশ্রুতি ভেঙ্গে বিজ্ঞাপন দিতে ব্রাউজার আর অ্যাপ হিস্ট্রি ব্যবহারের ঘোষণা দিয়েছে এই সপ্তাহেই।
প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডো এক প্রতিবেদনে জানিয়েছে, ফেইসুবক ব্যবহারকারীদের ব্রাউজিং ডেটার ভিত্তিতে বিজ্ঞাপন দেয়া শুরু করবে আগামী কযেক সপ্তাহের মধ্যেই। এর ফলে সম্ভাব্য ক্রেতা বা গ্রাহকের কাছে সরাসরি বিজ্ঞাপন দিতে পারবেন বিজ্ঞাপনদাতারা।
এভাবে ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ করে থাকে ইন্টারনেটের একাধিক সাইট। তবে ফেইসবুকের ক্ষেত্রে এমন ঘটনা এবারই প্রথম। ব্যবহারকারীদের ব্রাউজার আর অ্যাপ হিস্ট্রি থেকে সংগ্রহ করা ডেটা এর আগে কখনও ব্যবহার করা হয়নি বলেই দাবি করে থাকে ফেইসবুক। আর বিজ্ঞাপনের জন্য এভাবে ডেটা সংগ্রহ করা হবে না বলেই বছর তিনেক আগে প্রতিশ্রুতি দিয়েছিল শীর্ষ এই সোশাল মিডিয়া। সেই প্রতিশ্রুতিও এবার ভাঙলো প্রতিষ্ঠানটি।
গিজমোডোর খবরে বলা হয়েছে, বিজ্ঞাপনগুলোতে একটি ড্রপ-ডাউন মেনু সংযোজন করবে ফেইসবুক, যা থেকে অপছন্দের বিজ্ঞাপন ব্র্যান্ড রিমুভ করে দিতে পারবেন ব্যবহারকারী।
আর ব্রাউজার ডেটা একেবারেই শেয়ার করতে না চাইলে ফেইসবুক সেটিংসে গিয়ে টিক উঠিয়ে দিতে হবে ‘ডিজিটাল অ্যাডভার্টাইজিং অ্যালায়েন্স থেকে।
