২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে মাইক্রোসফটের নতুন প্রধান

বাংলাদেশে মাইক্রোসফটের নতুন প্রধান এখন সোনিয়া বশীর কবির। ১৬ জুন নতুন পদে যোগ দিয়েছেন তিনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 07:19 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

মঙ্গলবার বিডিনিউজকে সোনিয়া তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন।

সোনিয়া মাইক্রোসফটের বাংলাদেশে প্রধান হিসেবে পুবুদু বাসনায়েকের স্থলাভিষিক্ত হলেন। শ্রীলঙ্কান বংশোদ্ভুত পুবুদু ২০১২ সাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছিলেন।

নতুন পদে যোগদানের মাধ্যমে প্রায় আড়াই বছর পর মাইক্রোসফটে ফিরলেন সোনিয়া। এ সময় তিনি কম্পিউটার নির্মাতা ডেল-এর বাংলাদেশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ডেল-এ যোগদানের আগে মাইক্রোসফটে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

সান্তা ক্লারা ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া থেকে এমবিএ ডিগ্রি নিয়েছেন সোনিয়া, আর স্নাতক অর্জন করেছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, হেওয়ার্ড থেকে।