২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর অ্যাপস্টোরে বিটকয়েন অ্যাপ

ভার্চুয়াল কারেন্সি নীতিগতভাবে মেনে নেওয়ার পর প্রথমবারের মতো এমন একটি  অ্যাপকে অনুমোদন দিল অ্যাপল যার মাধ্যমে বিটকয়েন লেনদেন সম্ভব। সে হিসেবে অ্যাপ স্টোরে ‘প্রথম’ বিটকয়েন ওয়ালেট হিসেবে জায়গা করে নিয়েছে নতুন আইওএস অ্যাপ ‘কয়েন পকেট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 07:49 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

এক প্রতিবেদনে ম্যাকরিউমার্স জানিয়েছে, নীতিমালায় পরিবর্তন আসার পর, কয়েন পকেটের পাশাপাশি আপগ্রেড করা হয়েছে গিফট কার্ড ইগিফটার (eGIFTER) । এখন বিটকয়েনের সাহায্যে গিফট কেনা যাবে ইগিফটারের নতুন সংস্করণে।

সাইটটির তথ্য অনুসারে, ভার্চুয়াল কারেন্সি নীতিমালা পরিবর্তন করে অ্যাপল আসলেই অ্যাপ স্টোরে বিটকয়েনের লেনদেন করতে দিচ্ছে কি না তা পরীক্ষা করতে এই মাসের শুরুতে বেটিং অ্যাপ ‘বেটকয়েন’ আপলোড করেছিলেন আইওএস অ্যাপ নির্মাতা অম্রি কোহেন।

অ্যাপলের অ্যাপ স্টোরে এখন আর বিটকয়েনসংক্রান্ত অ্যাপ আপলোডে কোনো বাঁধানিষেধ না থাকায় ভবিষ্যতে এরকম আরও অনেক আইওএস অ্যাপ আসবে বলেই ধারণা করছে ম্যাকরিউমার্স।