২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডোজ ফোন আনছে মাইক্রোম্যাক্স

ভারতের মোবাইল ফোন নির্মাতা মাইক্রোম্যাক্স প্রথমবারের মতো উইন্ডোজ ফোন ৮.১ অপারেটিং সিস্টেমযুক্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। মাইক্রোম্যাক্সই হবে ভারতে উইন্ডোজ ফোন নিয়ে আসা প্রথম স্থানীয় ব্র্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 07:01 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট টেকট্রি জানিয়েছে, ১৬ জুন, সোমবার দুপুরে নয়া দিল্লিতে এই উইন্ডোজ স্মার্টফোনটি লঞ্চ করা হবে।

তবে আনুষ্ঠানিক ঘোষণার আগেই মাইক্রোম্যাক্সের স্মার্টফোনটি নিয়ে শোনা যাচ্ছে নানা গুজব। মাইক্রোম্যাক্সের এই স্মার্টফোনটির স্ক্রিনের আকৃতি নাকি হবে পাঁচ ইঞ্চি। হ্যান্ডসেটের মূল্য সবসময়ই গ্রাহকদের হাতের নাগালে রেখেছে মাইক্রোম্যাক্স। প্রত্যাশা করা হচ্ছে, উইন্ডোজভিত্তিক এই স্মার্টফোনটির ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করবে প্রতিষ্ঠানটি।

টেকট্রির তথ্য অনুসারে, উইন্ডোজভিত্তিক ফোনগুলো সঠিক ভাবে চালাতে উচ্চ-ক্ষমতাসম্পন্ন হার্ডওয়্যারের প্রয়োজন পড়ে না; আর এটাই মাইক্রোম্যাক্সের জন্য সবচেয়ে বড় ইতিবাচক দিক বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইটটি।