২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মার্টফোনের দাম কমাল স্যামসাং

জুন মাসের জন্য স্মার্টফোনের মূল্য কমিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এই মূল্যহ্রাসের আওতায় স্যামসাং গ্যালাক্সি এস৩, গ্যালাক্সি এস৪, গ্যালাক্সি নোট ৩ নিও, গ্যালাক্সি নোট ৩, গ্যালাক্সি ট্যাব ৩ নিও এবং গ্যালাক্সি নোট প্রো ১২.২ হ্রাসকৃত মূল্যে পাওয়া যাবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 07:35 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

এক বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ জানিয়েছে, চলতি অফারে ক্রেতারা এখন গ্যালাক্সি এস৩ পাবেন ২৯,৭০০টাকায়, এস৪ পাবেন ৪১,০০০ টাকায়, গ্যালাক্সি নোট৩ নিও পাবেন ৪১,৪০০ টাকায় এবং গ্যালাক্সি নোট ৩ পাবেন ৫৯,০০০ টাকায়। স্যামসাং ট্যাবলেটের সর্বশেষ সংযোজন, গ্যালাক্সি নোট প্রো পাওয়া যাবে ৭১,৯০০টাকায়।

এই মূল্যহ্রাসের পাশাপাশি ক্রেতারা কিস্তি সুবিধাও পাবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ছয় মাসের কিস্তি সুবিধায় প্রতিমাসে ৪,৯৫০ টাকায় গ্যালাক্সি এস৩, প্রতিমাসে ৬,৮৩৩ টাকার কিস্তিতে গ্যালাক্সি এস৪ এবং প্রতিমাসে ৬,৯০০ টাকার কিস্তিতে গ্যালাক্সি নোট ৩ নিও পাওয়া যাবে। ১২ মাসের কিস্তি সুবিধায় প্রতিমাসে ৪,৯১৭ টাকার কিস্তিতে গ্যালাক্সি নোট ৩ এবং প্রতিমাসে ৫,৯৯২ টাকার কিস্তিতে গ্যালাক্সি নোট প্রো ১২.২ পাওয়া যাবে।

চলতি ক্যাম্পেইনে গ্রাহকরা একটি গ্যালাক্সি স্টার প্রো, গ্যালাক্সি ট্যাব ৩ নিও অথবা একটি গ্যালাক্সি ট্যাব ৩ এর সঙ্গে একটি লাল বা নীল রঙের ব্যাগপ্যাক পাবেন। গ্যালাক্সি স্টার প্রো এর বাজার মূল্য ৭,৫০০ টাকা। গ্যালাক্সি ট্যাব ৩ নিও এর মূল্য ১৯,৯০০ টাকা যা প্রতিমাসে ৩,৩১৭ টাকা কিস্তিতে মোট ছয় মাসের কিস্তি পরিশোধ করা যাবে। গ্যালাক্সি ট্যাব ৩ এর মূল্য ২৭,০০০ টাকা যা প্রতিমাসে ৪,৫০০ টাকা কিস্তিতে মোট ছয় মাসের কিস্তি পরিশোধ করা যাবে।

স্যামসাং এর আরেকটি অফার ‘টুইন উইন’ এর আওতায় ১৮,৫০০ টাকা মূল্যের গ্যালাক্সি কোর অথবা ১৩,৯০০ টাকা মূল্যের গ্যালাক্সি এস ডুয়োস ২ কিনলে গ্রাহকরা বিনামূল্যে একই মডেলের আরেকটি হ্যান্ডসেট জিতে নিতে পারবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সকল স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে এই বিশেষ মূল্য এবং উপহার পাওয়া যাবে বলে জানিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এই অফার চলবে পুরো জুন মাস জুড়ে।