২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে গুগল ডুডল

ব্রাজিল বিশ্বকাপ ২০১৪-এর উন্মাদনায় গা নয় হোমপেজ ভাসিয়েছে সার্চজায়ান্ট গুগল! বিশ্বকাপ উদযাপন করতে গুগলের হোম পেইজে এর মধ্যেই চলে এসেছে নতুন ডুডল। আর ব্রাজিলের ঐতিহ্যবাহী সাম্বা নাচের রঙিন আমেজের ছোঁয়াও আছে তাতে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 06:43 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

ডুডলের শুরুতেই গড়িয়ে আসে হলুদ-সবুজ রঙের ফুটবল। ব্রাজিলের পতাকার সঙ্গে মিল রেখেই যে ফুটবলের রংটা ঠিক করা হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। স্ক্রিনের মাঝে এসে বলটি থামার পর ব্যাকগ্রাউন্ডে আবির্ভাব সবচেযে পরিচিত ল্যান্ডমার্কগুলোর।

আর ব্রাজিলের বিশ্বকাপ জ্বর যে থার্মোমিটারের কাঁটাও ছাড়িয়ে গেছে তা টের পাওয়া যায় স্বয়ং ব্রাজিল কোচের গলায়। “সব ব্রাজিলিয়ানদের আমি বলতে চাই, এটাই আমাদের সময়। এটা আমাদের বিশ্বকাপ।”-- দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতির কথা এভাবেই ব্যক্ত করেছেন লুইস ফেলিপে স্কলারি।

অপেক্ষা আর উত্তেজনায় কাঁপছের ব্রাজিল ভক্তদের বাজির ঘোড়া নেইমারও। স্কলারির সঙ্গে গলা মিলিয়ে তিনি বললেন, “মি. স্কলারি যেমন বললেন এটা আমাদের সময়, যার জন্য অপেক্ষা করছিল পুরো বিশ্ব। আমি অস্থির হয়ে আছি খেলার জন্য। আজকে এমন একটা পর্যায়ে এসে ভালো লাগছে অনেক। আমাদের সবার স্বপ্ন বিশ্বকাপ জেতা। সেই স্বপ্ন পূরণে দলকে আমার সর্বোচ্চ দিতে চাই।”

তবে মাঠ নিয়ে বেশ দুশ্চিন্তাতেই আছে ইংল্যান্ড। শনিবার মানাউসে ইতালির বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু মাঠ পরিচর‌্যার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী শনিবারের আগে মাঠের অবস্থা পরিবর্তনের সম্ভাবনা নেই।