ফুটবল বিবর্তন বিশ্বকাপে
স্টেডিয়ামের গ্যালারিতেই হোক বা ঘরের টেলিভিশনে, ফুটবল-রোমাঞ্চপ্রিয়রা আঁটঘাট বেঁধে তৈরি হচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠান আর ম্যাচ উপভোগ করতে। মুখে মুখে এখন কেবল মেসি, নেইমার আর রোনালদোর মধ্যে কে সেরা সেই আলোচনা। বরাবরের মতো এবারও বাংলাদেশের ভক্তদের মধ্যে ব্রাজিল বনাম আর্জেন্টিনা বিতর্ক। উত্তেজনার তোড়ে হয়ত অনেকে ভুলেই গেছেন মহাযজ্ঞের সেই ফুটবলটাকেই।
গত চার দশকে প্রযুক্তির হাত ধরে ফুটবলের বিবর্তনটাও কিন্তু কম হয়নি। ১৯৭৪ সালের মেক্সিকো ওয়ার্ল্ডকাপ থেকে প্রতি বিশ্বকাপেই অফিশিয়াল বল বানাচ্ছে অ্যাডিডাস। একবার না হয় চোখ বুলিয়ে নেওয়া যাক গত চার দশকে অ্যাডিডাসের তৈরি ‘ওয়ার্ল্ডকাপ বল’গুলোয়।
১৯৭০ অ্যাডিডাস টেলস্টার: ফুটবলের যে ডিজাইনটার সঙ্গে ভক্তরা সবচেয়ে বেশি পরিচিত সেটি অ্যাডিডাস টেলস্টারের। ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ দিয়ে ফুটবল মাঠে অভিষেক টেলস্টারের। ফুটবলের কথা ভাবলেই যেন সবার চোখে ভেসে ওঠে ১২টি পেন্টাগন আর ২০টি হেক্সাগনের ডিজাইনটি।
২০১৪ অ্যাডিডাস ব্রাজুকা
১৯৭০ অ্যাডিডাস টেলস্টার
১৯৭৮ অ্যাডিডাস ট্যাংগো: ফুটবল মাঠে অ্যাডিডাস ট্যাংগোর অভিষেক ১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপ দিয়ে। টেলস্টারের সঙ্গে ট্যাংগোর ডিজাইনের পার্থক্য ছিল ‘আকাশ-পাতাল’। একই রকম দেখতে ১২টি প্যানেল আছে এমন ভ্রম সৃষ্টি করত, যেখানে আসলে প্যানেল ছিল ২০টি।
১৯৭৮ অ্যাডিডাস ট্যাংগো
১৯৮২ ট্যাংগো এস্পানা
১৯৯০ অ্যাডিডাস এতরুস্কো ইউনিকো: ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপের অফিশিয়াল বলটিতে ভেতরে যোগ হয়েছিল কালো পলিইউরিথেন ফোম। বলের গতি বাড়ানোর পাশাপাশি এতরুস্কো ইউনিকোর পানি নিরোধক ক্ষমতাও বাড়িয়ে দিয়েছিল ওই পলিইউরিথেন ফোম।
১৯৯০ অ্যাডিডাস এতরুস্কো ইউনিকো
১৯৯৪ অ্যাডিডাস কেস্ত্রা
১৯৯৮ অ্যাডিডাস ট্রাইকালার: বিশ্বকাপে ব্যবহৃত প্রথম বহুরঙা ফুটবল ছিল অ্যাডিডাস ট্রাইকালার। স্থায়িত্ব বাড়াতে নতুন ধরনের সিনথেটিক ফোমে মোড়ানো ছিল বলটি।
২০০২ অ্যাডিডাস ফিভারনোভা: জাপান বিশ্বকাপের জন্য তৈরি অ্যাডিডাস ফিভারনোভার ডিজাইনের মূল অনুপ্রেরণা ছিল এশিয়ার সংস্কৃতি। আর বাইরের সোনালি রংটাও ছিল চোখে পড়ার মতোই।
১৯৯৮ অ্যাডিডাস ট্রাইকালার
২০০২ অ্যাডিডাস ফিভারনোভা
২০১০ অ্যাডিডাস জাবুলানি: ইতিহাসের সবচেয়ে বিতর্কিত বিশ্বকাপ বল অ্যাডিডাসের জাবুলানি। ২০১০ বিশ্বকাপের এই বল এতটাই হালকা ছিল যে, নাখোশ ছিলেন সিংহভাগ খেলোয়াড়। খেলোয়াড়দের মতে বলটা নিয়ন্ত্রণ করা শুধু কঠিনই ছিল না, বলটির ‘আচরণও’ ছিল অনিশ্চিত।
২০০৬ অ্যাডিডাস টিমগায়েস্ট
২০১০ অ্যাডিডাস জাবুলানি
