২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিবাবার মার্কিন অনলাইন শপ

মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের প্রথম অনলাইন শপ ‘11Main.com’ চালু করেছে চায়নিজ ই-কমার্স জায়ান্ট আলিবাবা। মার্কিন বাজারে চীনের বৃহত্তম অনলাইন রিটেইলারের উপস্থিতি অ্যামাজন আর ইবের মতো প্রতিষ্ঠানগুলোর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে অচিরেই।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 05:50 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ালস্ট্রিট অভিষেকের আগেই চালু হওয়া ‘11Main.com’ প্রাথমিক অবস্থায় ব্যবহারের সুযোগ পাবেন কেবল ‘বিশেষ আমন্ত্রণ’ পাওয়া ক্রেতারা।

বিশ্বব্যাপী ৬০ কোটির বেশি নিয়মিত ক্রেতা রয়েছে আলিবাবার। ২০১৩ সালে আলিবাবায় যে পরিমাণ পণ্য বিক্রি হয়েছে তা ছিল অ্যামাজন আর ইবের সম্মিলিত পরিমাণের বেশি।

যুক্তরাষ্ট্রে ‘11Main.com’ সাইটটি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে আলিবাবার দুই সহযোগী প্রতিষ্ঠান অকটিভা এবং ভেনডিও।

দেড় দশক আগে আলিবাবা প্রতিষ্ঠা করেছিলেন চীনা উদ্যোক্তা জ্যাক মা।

২০১৩ সালের শেষ নয়মাসে প্রতিষ্ঠানটির আয় ছিল ৬৫০ কোটি ডলার। যার মধ্যে ২৯০ কোটি ডলারই যোগ হয়েছে লাভের খাতায়।