বিশ্বকাপ অফার কম্পিউটার সোর্সে
ব্রাজিলে অনুষ্ঠেয় ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪ উপলক্ষে দেশী ব্র্যান্ড সিএসএম পিসি’র সঙ্গে বিভিন্ন উপহার ঘোষণা করেছে কম্পিউটার সোর্স।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বকাপ চলাকালে চতুর্থ প্রজন্মের ডেস্কটপ পিসি-সিএসএম চেলসি, মাদ্রিদ, আর্সেনাল, মিলান, বার্সেলোনা এবং তৃতীয় প্রজন্মের মার্স, নেপচুন ও জুপিটার পিসি কিনলে সঙ্গে একটি পিসি সিকিউরিটি অ্যান্টিভাইরাস ‘নরটন’ এবং প্রিয় দলের পতাকা উপহার দেয়া হচ্ছে। এর পাশাপাশি এমএসআই মাদারবোর্ডযুক্ত সিএসএম পিসি কিনলে সাঙ্গে অতিরিক্ত একটি ৮জিবি পেনড্রাইভও দেয়া হচ্ছে বিনা মূল্যে। বিস্তারিত জানা যাবে কম্পিউটার সোর্স এর ওয়েবসাইটে অথবা ০১৯৩৯৯১৯৬১ নম্বরে।
