শ্রমিকদের জন্য রোবোটিক হাত-পা
বিমান নির্মাণে শ্রমিকদের সাহায্য করবে এমন রোবোটিক হাত-পায়ের প্রটোটাইপ বানিয়েছেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনলজি’র (MIT) দুই গবেষক।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, প্রটোটাইপটি জুনের দুই তারিখ চীনের হংকংয়ে অনুষ্ঠিত হয়ে যাওয়া রোবোটিকস ও অটোমেশনসংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে প্রদর্শিত হয়েছে।
এই প্রকল্পটির লক্ষ্য হচ্ছে শ্রমিকদের দৈহিক সাহায্য করা এবং নির্মাণাধীন কাজ আরও দ্রুত শেষ করা। রোবোটিক অঙ্গগুলো ব্যবহারকারীর হাত ও পায়ের সঙ্গেই নড়াচড়া করতে সক্ষম।
নির্মাতাদের সাইটের তথ্য অনুসারে, ব্যবহারকারী কোমরে স্ট্র্যাপের মাধ্যমে রোবোটিক অঙ্গগুলো স্থাপন করতে পারবেন। ফলে বিশেষ এই অঙ্গগুলো ব্যবহারকারীর কাঁধে ব্যাকপ্যাকের মতো থাকবে।
রোবোটিক এই অঙ্গ নির্মাণের কাজটি করেছেন পিএইচডি প্রার্থী ফেডরিকো প্যারয়েত্তি এবং প্রকৌশলী অধ্যাপক হ্যারি আসাডা। বর্তমানে দুজনই এমআইটির আর্বেলফ ল্যাবরেটরি ফর ইনফরমেশন সিস্টেম অ্যান্ড টেকনলজিতে কর্মরত রয়েছেন।
