২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাসপারস্কি ২০১৫: প্রথমেই বাংলাদেশে

নিরাপত্তা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব রোববার তাদের ইন্টারনেট সিকিউরিটি এবং অ্যান্টি-ভাইরাসের সর্বশেষ সংস্করণ অবমুক্ত করেছে। সারাবিশ্বের মধ্যে বাংলাদেশেই প্রথম এর নতুন সংস্করণ অবমুক্ত করা হল।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 06:01 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

ক্যাসপারস্কি ল্যাব এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর অপারেশনস- ম্যাক্সিম মিত্রোখিন ‍ও দক্ষিণ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হালদে এবং অফিসএক্সট্র্যাক্টস্-এর সিইও প্রবীর সরকার অবমুক্তকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ক্যাসপারস্কি ল্যাবের স্থানীয় পরিবেশক অফিসএক্সট্র্যাক্টস্-এর কার্যালয়ে অবমুক্তকরণ উপলক্ষ এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ম্যাক্সিম মিত্রোখিন বলেন, “অনেক দেশেই ক্যাসপারস্কি ল্যাবের নির্মিত সফটওয়্যার অনেক বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। কিন্তু বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের প্রতি গ্রাহকদের যে ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা রয়েছে, তা কোনোভাবেই উপেক্ষা করা যায় না।”

অনুষ্ঠানে আলতাফ হালদে বলেন, “দক্ষিণ এশিয়ার একটি দেশে প্রথম অবমুক্তকরণের সম্মান অর্জন করা আমাদের জন্য গর্বের বিষয়। আপনারা জেনে খুশি হবেন, ক্যাসপারস্কি ল্যাবের পোর্টফোলিওর মধ্যে বাংলাদেশের অত্যন্ত একটি ইতিবাচক প্রোফাইল বিদ্যমান রয়েছে।”

অনুষ্ঠানে অফিসএক্সট্র্যাক্টস্-এর সিইও প্রবীর সরকার বলেন, “বাংলাদেশে নতুন সস্করণের প্রথম অবমুক্তকরণ অবশ্যই গর্বের। কিন্তু এই সম্মান প্রাপ্তির সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বও অনেক বেড়ে গেল।”

নতুন সংস্করণ আগের সংস্করণের সমমূল্যেই বিক্রি হবে বলে জানান প্রবীর সরকার। নতুন সংস্করণ এবং আপডেট রোববার মধ্যরাত থেকেই অনলাইনে পাওয়া যাবে বলে তিনি জানান।