২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপল ডিভাইসেও বিটকয়েন!

খুব শিগগিরই হয়ত আইফোন আর আইপ্যাডের অ্যাপ কেনা যাবে বিটকয়েনসহ প্রচলিত ভার্চুয়াল কারেন্সি দিয়ে! অ্যাপস্টোরের সফটওয়্যার গাইডলাইনে সাম্প্রতিক পরিবর্তন ইঙ্গিত করছে অ্যাপল ডিভাইসে ভার্চুয়াল কারেন্সির এই সম্ভাব্য ব্যবহার।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 06:09 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানিয়েছে, ভার্চুয়াল কারেন্সিতে গ্রহণ করে বা লেনদেনে সহযোগিতা করে এমন অ্যাপ্লিকেশন অ্যাপস্টোর থেকে সরাসরি মুছে করে দেওয়ার বেশ বড় একটা ইতিহাস আছে অ্যাপলের। ‘যে কোনোভাবে আইন ভঙ্গ করে’ এমন অ্যাপ অ্যাপস্টোরে সাবমিট করার ব্যাপারে ডেভেলপারদের উপর নিষেধাজ্ঞা ছিল অ্যাপলের। ভার্চুয়াল কারেন্সি এখনও সবজায়গায় গ্রহণযোগ্য নয়, ক্ষেত্রবিশেষে এর লেনদেনও বেআইনি। তাই ভার্চুয়াল কারেন্সির লেনদেনের সুযোগ আছে এমন অ্যাপগুলোর জায়গা হত না অ্যাপস্টোরে।  

সেই প্রেক্ষাপট পাল্টে গেছে অ্যাপ স্টোরের সর্বশেষ গাইড লাইনে। “আইন ভঙ্গ করে না এমন ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সুযোগ অ্যাপে থাকতে পারে।”-- বলা হয়েছে নতুন গাইডলাইনে।

তবে ওই গাইডলাইনে আলাদা করে কোনো ক্রিপ্টোকারেন্সিরে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেনি অ্যাপল। এ বিষয়ে বিস্তারিত জানতে রয়টার্সের মেইলের তাৎক্ষণিক কোনো উত্তর দেয়নি এই মার্কিন টেক জায়ান্ট।

এর আগে বিটকয়েনসহ বিভিন্ন ভার্চুয়াল কারেন্সির লেনদেন ঠেকাতে সবসময়ই শক্ত অবস্থানে ছিল অ্যাপল। এ বছরের ফেব্রুয়ারি মাসেই অ্যাপস্টোর থেকে ব্লকচেইন ডটইনফো অ্যাপটি সরিয়ে ফেলেছিল অ্যাপল। মেসেজের মাধ্যমে বিটকয়েন লেনদেনের কারণে ২০১৩ সালের ডিসেম্বরে সরিয়ে ফেলা হয়েছিল মেসেজিং সার্ভিস অ্যাপ গ্লিফ।

ভার্চুয়াল কারেন্সি লেনদেনের কারণে অ্যাপল যতগুলো অ্যাপ্লিকেশন অ্যাপস্টোর থেকে মুছে ফেলেছে তার মধ্যে কেবল একজন অ্যাপ ডেভেলপার তার ব্যাখ্যা পেয়েছেন। বিটপ্যাক অ্যাপটি মুছে ফেলার পর ডেভেলপার রব সামাকে অ্যাপটি সরিয়ে ফেলার কারণ ব্যাখা করে এক অ্যাপল কর্মী বলেছিলেন, “কারণ বিটকয়েন এখনও সবজায়গায় বৈধ নয়।”

ভার্চুয়াল কারেন্সির লেনদেন সরাসরি ‘না’ বলা হয়েছিল। ধারাটিতে এখনও আছে অ্যাপস্টোরের গাইডলাইনে, তবে নতুন যে ধারাটি যোগ হয়েছে তা পুরনো ধারাটিকে কার্যক্ষমতা যে অনেকখানি কমিয়ে দেবে তা অনেকটাই নিশ্চিৎ।