২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিস মেলায় নেট থেকেই মোবাইল রিচার্জ

‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’-এ এ বছর থাকছে ইন্টারনেট থেকে মোবাইল রিচার্জ ও নিরাপদ পেমেন্ট গেটওয়েসহ ব্যাংকিং, মিডিয়া এবং ই-কমার্সভিত্তিক বিভিন্ন সেবার প্রদর্শনী। মোবাইল ফোনভিত্তিক ভ্যালু অ্যাডেড সেবাদাতা প্রতিষ্ঠান সফটওয়্যার শট লিমিটেড(এসএসএল ওয়্যারলেস) এই সেবা প্রদর্শন করবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 07:48 PM

Updated : 13 Oct 2022, 12:10 PM

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর যৌথ  আয়োজনে ৪ জুন থেকে শুরু হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএসএল ওয়্যারলেস জানিয়েছে, প্রচলিত সেবাগুলোর মধ্যে মেলায় অনলাইন মোবাইল রিচার্জ সেবা প্রদর্শন করবে প্রতিষ্ঠানটি। গ্রাহকরা এই সেবা পাবেন এসএসএল ওয়্যারলেসের ইজি ডটকম ডটবিডি সাইট থেকে। সাইটটি থেকে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রি-পেইড বা পোস্ট-পেইড মোবাইল সংযোগ রিচার্জ করতে পারবেন গ্রাহকরা। এছাড়াও ওয়েবসাইটটি থেকে ইন্টারনেট ব্যাবহারকারী গ্রাহকরা তাদের বাংলালায়ন ও কিউবি সংযোগও রিচার্জ করতে পারবেন।

তথ্যপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ অনুষ্ঠিত হবে ৪ জুন থেকে ৭ জুন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলার ১৭ নম্বর প্যাভিলিয়নে থাকবে এসএসএল ওয়্যঅরলেসের উপস্থিতি। প্রচলিত সেবাগুলো প্রদর্শনের পাশাপাশি মেলা উপলক্ষ্যে বিভিন্ন প্যাকেজও থাকবে এসএসএলের।