ভিডিও থেকে নিখুঁত ফ্রেম খুঁজতে অ্যাপ
আইফোন বা বেশিরভাগ স্মার্টফোনে আপনি যখন ভিডিও করেন, তখন আসলে প্রকি সেকেন্ডে ৩০টি করে ফ্রেম রেকর্ড হয়।
ওই ভিডিও থেকে নিখুঁত ফ্রেম বাছাই করে দেবে ভোটো অ্যাপ। অ্যাপটি প্রতি সেকেন্ডে তোলা ছবিগুলো থেকে সবচেয়ে স্থির ছবিটি খুঁজে বের করে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, নির্দিষ্ট একটি অ্যালগোরিদমের সাহায্যে অ্যাপটি কাজ করে।
ভোটো অ্যালগোরিদম ফ্রেমিং, মোশন ব্লার, চেহারা, ছবির শার্পনেস ইত্যাদির সাহায্যে সবচেয়ে ভালো ছবিটি খুঁজে বের করে তা ব্যবহারকারীকে পাঠিয়ে দেয়। ভোটোর নিজস্ব সামাজিক প্ল্যাটফর্মও রয়েছে যেখানে হ্যাশট্যাগ ব্যবহার করে অন্য ভোটো ব্যবহারকারীদের ফলো করে তাদের শেয়ার করা ছবি দেখা যায়।
