২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে গ্যালাক্সি মেগা ২

আসছে স্যামসাংয়ের স্মার্টফোন গ্যালাক্সি সিরিজের নতুন সংস্করণ গ্যালাক্সি মেগা। আকৃতির দিক থেকে এটিই হবে সবচেয়ে বড় স্মার্টফোন। নতুন এ সংস্করণটির নাম দেয়া হয়েছে গ্যালাক্সি মেগা ২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 04:14 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) সম্প্রতি স্যামাংয়ের নতুন এই ডিভাইসটিকে অনুমোদন দিয়েছে।

ম্যাশএবলের তথ্য অনুসারে, গ্যালাক্সি মেগা ২ স্মার্টফোনটির স্ক্রিন হবে সাত ইঞ্চি যা গ্যালাক্সি মেগার স্ক্রিন থেকে ০.৭ ইঞ্চি বেশি। এখন পর্যন্ত নির্মিত ও বাজারে বিদ্যমান অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর মধ্যে এটির আকারই হবে সবচেয়ে বড়। স্মার্টফোনটির ফিচার সম্পর্কিত কোনো তথ্য এখনও জানায়নি দক্ষিণ কোরিয়ান এই ইলেকট্রনিক্স জায়ান্ট।

কোন মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান স্মার্টফোনটি বাজারে নিয়ে আসবে তা সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও, অ্যান্ড্রয়েড সেন্ট্রাল ধারণা করছে অন্যান্য স্যামসাং ফোনের মতো গ্যালাক্সি মেগা ২ স্মার্টফোনটি বাজারে আনতে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এটি অ্যান্ড টি-এর সঙ্গেই চুক্তি করবে স্যামসাং।

স্মার্টফোনটি কবে নাগাদ যুক্তরাষ্ট্র বা এশিয়ার বাজারে আসবে সে বিষয়টি এখনও অনিশ্চিত বলেই জানিয়েছে ম্যাশএবল।