২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুরুষতান্ত্রিক ও বর্ণবাদী গুগল!

বুধবার প্রথমবারের মতো ৫০ হাজার কর্মীর ডেমোগ্রাফিক ডেটা প্রকাশ করেছে ওয়েবজায়ান্ট ‍গুগল। আর সেই অনুযায়ী প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ কর্মীই পুরুষ। শুধু তাই নয় প্রতিষ্ঠানটির ৬১ভাগ কর্মীই শ্বেতাঙ্গ।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2014, 06:41 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি প্রকাশিত ডেমোগ্রাফিক ডেটা নিয়ে ব্লগ পোস্টে নিজের অবস্থান প্রতিষ্ঠানটির অবস্থান ব্যাখ্যা করেছেন গুগলের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লাজল বক। “লিঙ্গ বৈচিত্র্যের কথা ভাবলে গুগলের অবস্থানটা আমরা যেখানে চাই ঠিক সেখানে নয়। এই চ্যালেঞ্চগুলো মেকাবেলা করাও বেশ কঠিন কাজ।”--ব্লগপোস্টে বলেছেন বক।

সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলোতে পুরুষ কর্মীদের একচ্ছত্র আধিপত্যের মতবাদকেই সমর্থন করছে গুগলের ডেমোগ্রাফিট ডেটা। ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যেই গুগল প্রথম প্রতিষ্ঠান হিসেবে ডেমোগ্রাফিক ডেটা প্রকাশ করল।

“নারীদের কাছে কম্পিউটার শিক্ষা পৌঁছে দিয়ে নতুন কর্মী সৃষ্টির জন্য গুগল ৪ কোটি ডলার খরচ করেছে” বলে জানিয়েছেন বক। তারপরও প্রযুক্তিখাতে লিঙ্গ বৈষম্য দূর করতে আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।