‘সেলফি’ মানেই মানসিক রোগ নয়
সোশাল মিডিয়ায় একটা খবর কয়েক দিন ধরেই বেশ শোনা যাচ্ছিল-- বেশি বেশি সেলফি তোলাকে নাকি মানসিক অসুস্থতা বলে চিহ্নিত করেছে আমেরিকান সাইকোলজিকাল অ্যাসোসিয়েশান। সেলফি আসক্তদের এটা নিয়ে দুশ্চিন্তায় পড়ার কোনো কারণ নেই, ওই খবরের পুরোটাই ভুয়া।
প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ‘সেলফি আসক্তি’ মানসিক অসুস্থতা এটা শুধু ভুয়া গুজবই নয়, বরং গুজবটি নারীবাদীদের উপর নেতিবাচক প্রভাব ফেলার জন্যও ছড়ানো হয়ে থাকতে পারে।
তবে এটা যে কোনো মানসিক অসুস্থতা নয় সেটা নিশ্চিত বলেই জানিয়েছে টেকক্রাঞ্চ।
সেলফি পোস্ট করার প্রবণতা সাধারণত সোশাল মিডিয়ার নারী ব্যবহারকারীদের মধ্যেই চোখে পড়ে বেশি। ‘আইডিয়াল টু রিয়াল বডি ইমেজ সার্ভে’ শীর্ষক এক জরিপের তথ্য অনুযায়ী, সেলফি আত্মবিশ্বাস বাড়ায় বলে মনে করেন ৬৫ শতাংশ নারী।
“সেলফির সম্পর্কটা জাতিবিভেদ, অবাস্তব মূল্যবোধ ও গোঁড়ামির উর্ধে উঠে নারী অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের সঙ্গে।”
