২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডট বাংলা কার্যকরের আহ্বান বেসিসের

ইন্টারনেটের গ্লোবান ডোমেইন নেইমস এর নিয়ন্ত্রক সংস্থা ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেইমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) প্রতিনিধিকে ডোমেইন নেইম হিসেবে ডট বাংলা দ্রুততার সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 04:49 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

শনিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কার্যালয়ে আইসিএএনএন এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও ব্যাবস্থাপনা পরিচালক কেউ ইয়ু-চাং-কে ওই অনুরোধ করেন বেসিস সভাপতি শামীম আহসান। এক বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, ওই সভায় বেসিস এবং আইসিএএনএন প্রতিনিধিদের সঙ্গে এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার (এপনেক) প্রতিনিধিও অংশগ্রহন করেন।

বেসিস সভাপতি শামীম আহসান সাভায় সভাপতিত্ব করেন। সফটওয়ার ডেভেলমেন্ট বিষয়ে নেটওয়ার্ক অ্যাডমিন্সট্রেশনের প্রশিক্ষণে বেসিস, এপনেক আইসিএএনএন-এর সঙ্গে যৌথভাবে কাজ করার ব্যাপারে আলোচনা হয়।

এপনেক এর মহাপরিচালক পল উইলসন, ইন্টারনেট ডেভেলপমেন্ট বিষয়ে এপনেক এর জ্যেষ্ঠ উপদেষ্টা- শ্রিনিভাস চেন্দি, আইসিএএনএন এশিয়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও ব্যাবস্থাপনা পরিচালক কেউ ইয়ু-চাং, বেসিস সিনিয়র সহ সভাপতি সৈয়দ আলমাস কবির, সহ সভাপতি উত্তম কুমার পল, মহাসচিব রাসেল টি আহমেদ, যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, কোষাধক্ষ শাহ ইমরুল কায়ীশ সভায় উপস্থিত ছিলেন।