২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন হ্যাকার সম্মেলনে বাদ চীন!

বার্ষিক হ্যাকার সম্মেলন ডেফ কন ও ব্ল্যাক হ্যাট ইভেন্ট থেকে চীনা হ্যাকারদের অংশগ্রহন আটকে দিতে পারে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপ হিসেবে ডেফ কনে আসতে চাচ্ছেন এমন চীনা নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞfর চিন্তা করছে ওয়াশিংটন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2014, 04:43 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার একজন উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন ওয়াশিংটন বিষয়টি বিবেচনা করছে।

কয়েকজন চীনা সামরিক কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নেটওয়ার্কে সাইবার এসপিওনাজের আনুষ্ঠানিক অভিযোগ তোলার কয়েকদিনের মধ্যেই এই সম্ভাব্য সিদ্ধান্তের খবর এলো। চীন ওই অভিযোগ অস্বীকার করে সম্পূর্ণ বিষয়টিই বানোয়াট বলে দাবি করেছে।

প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, চীনা নাগরিকদের অগাস্টে অনুষ্ঠিতব্য ডেফ কন এবং ব্ল্যাক হ্যাট ইভেন্ট থেকে দূরে রাখার স্বার্থে ওয়াশিংটন ভিসা নিষেধাজ্ঞা এবং অন্যান্য পদক্ষেপ প্রয়োগ করতে পারে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি জানিয়েছেন, আবেদনকৃত ভিসার বিষয়বস্তু গোপনীয়, কিন্তু নেতিবাচক এবং অভিযুক্ত হ্যাকারদের যোগাযোগ বন্ধের লক্ষ্যেই এ সতর্ক রেখা টানা হচ্ছে।

এদিকে সম্মেলন দুটির আয়োজকরা জানিয়েছেন, তারা ওয়াশিংটনের এ ব্যাপারটি সম্পর্কে কিছুই জানেতেন না, চীনকে এ সম্মেলনে অংশ নিতে না দেয়ার পরিকল্পনাটি একটি ‘বাজে আইডিয়া’ বলেই মনে করেন তারা।

ডেফ কন ও ব্ল্যাক হ্যাট প্রতিষ্ঠাতা জেফ মস এ প্রসঙ্গে এক টুইট বার্তায় বলেছেন, “এই প্রথম ব্যাপারটি সম্পর্কে শুনলাম, ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা হচ্ছি এখন। আমার মনে হয় না, এটি একটি পজিটিভ কমিউনিটি গড়ে তুলতে সাহায্য করবে।”

অন্যদিকে ব্ল্যাক হ্যাট রিভিউ বোর্ড সদস্য ক্রিস ওয়াইসোপাল জানিয়েছেন, নিষেধাজ্ঞা আনলেও তা তেমন একটা প্রভাব ফেলবে না। দুটি সম্মেলনেরই হ্যাকিং আলোচনার ভিডিও ধারণ করে তা ডিভিডি হিসেবে বিক্রি হয় বা ওয়েবে পোস্ট করা হয়।