২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ডাইনোসর!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক নিজেদের নতুন কিছু প্রাইভেসি পরিবর্তন ব্যবহারকারীদের বোঝানোর সুবিধার্থে তৈরি করেছে বন্ধুত্বপূর্ণ এক নীল ডাইনোসর। কার্টুন চেহারার এ ডাইনোসরটি ব্যবহারকারীদের প্রাইভেসি পরিবর্তনগুলো ব্যাখ্যা করবে ও সহজে বুঝতে সহযোগিতা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 04:31 PM

Updated : 25 Apr 2022, 04:13 PM

এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, নতুন ব্যবহারকারীদের অ্যাকাউন্টের প্রাইভেসি বাই ডিফল্ট ‘ফ্রেন্ডস অনলি’ থাকবে এমনটা জানানোর পাশাপাশি বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি পুরনো ব্যবহারকারীদের প্রাইভেসি সেটিংসও পুনরায় বিবেচনা করে দেখার অনুরোধ জানিয়েছে।

নতুন এ সুবিধায় হঠাৎ করেই দেখা যাবে, ডাইনোসরটি ব্যবহারকারীর উইন্ডোতে এসে ব্যবহারকারীকে ‘হাই’ বলে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছে এবং ব্যবহারকারীকে সতর্ক করছে, তিনি তার পোস্টটি সঠিক ব্যক্তিদের সঙ্গে শেয়ার করছেন কি না।

তবে এ ধরনের আইকন হিসেবে ডাইনোসর কেনো বেছে নেওয়া হগলো সে প্রশ্নের জবাবে ফেইসবুক প্রাইভেসি টিমের প্রকৌশলী ব্যবস্থাপক রেলেন ইয়াং বলেছেন, “আমাদের টিম বেশ কিছু ভিন্ন চরিত্র পরীক্ষা করার সময়ে ডাইনোসরের বিষয়টি চোখে পড়ে এবং আমাদের মনে এ আইকনটিই সবচেয়ে ভালো হবে। এরপর আমরা সেটিকেও পরীক্ষা করে দেখি, ফলাফল ভালো হওয়ায় টিমে স্বাগতম জানাই ডাইনোসরটিকে।”

তবে ফেইসবুকের এ প্রাইভেসি ডাইনো ভবিষ্যতেও থাকবে কি থাকবে না সেটি সময়ই ভালো বলতে পারবে বলে জানিয়েছে সিএনএন।