২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপার সামার অফার স্যামসাংয়ের

স্যামসাং সুপার সামার অফারে এখন স্যামসাং গ্যালাক্সি এস ফোর মিনি কিনলে গ্রাহকরা ফ্রি পাবেন একটি স্যামসাং ডিজিটাল ক্যামেরা ইএস৯৫।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2014, 06:23 PM

Updated : 25 Apr 2022, 04:12 PM

এক বিজ্ঞপ্তিতে স্যামসাং মোবাইল বাংলাদেশ জানিয়েছে, ১৬.২ মেগাপিক্সেলের এ ক্যামেরায় আছে ৫এক্স  অপটিক্যাল জুম এবং ২.৭ ইঞ্চির এলসিডি স্ক্রিন।

এ অফারে গ্রাহকরা গ্যালাক্সি কোর এবং গ্যালাক্সি স্টার প্রো-র সঙ্গে ব্যাকপ্যাক, গ্যালাক্সি ট্রেন্ড-এর সঙ্গে একটি মগ এবং ই২২৫২ ও ই১২৮২ হ্যান্ডসেটের সঙ্গে টি শার্ট উপহার পাবেন।

স্যামসাং গ্যালাক্সি এস ফোর মিনিতে আছে ৪.৩ ইঞ্চি কিউএইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ১.৭ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর।

গ্যালাক্সি কোরে আছে ৪.৩ ইঞ্চি ডিসপ্লে, ১.২ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর।

বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস ফোর মিনি পাওয়া যাচ্ছে ৩৭ হাজার টাকায়, সঙ্গে ৭ হাজার ২০০ টাকা মূল্যের ইএস ৯৫ ক্যামেরা ফ্রি। গ্যালাক্সি স্টার প্রো পাওয়া যাচ্ছে ৭ হাজার ৫০০ টাকায়, গ্যালাক্সি ট্রেন্ড পাওয়া যাচ্ছে ৯ হাজার ৯০০ টাকায় এবং গ্যালাক্সি কোর পাওয়া যাচ্ছে ১৮ হাজার ৫০০ টাকায়। নতুন দামে ই২২৫২ পাওয়া যাচ্ছে ৩ হাজার ৯০ টাকায় এবং ই১২৮২ পাওয়া যাচ্ছে মাত্র ২ হাজার ৯০ টাকায়।

এ অফার গোটা মাস জুড়ে চলবে বলে জানিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ।