২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোজিলা ফায়ারফক্সে স্পন্সর্ড ট্যাব!

ফায়ারফক্স ব্রাউজারের বিজ্ঞাপন আর স্পন্সর্ড ট্যাব নিয়ে পরীক্ষা শুরু করেছে মোজিলা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2014, 08:04 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

তবে বিজ্ঞাপন আর স্পন্সর্ড ট্যাবগুলোর কারণে নিজের ব্রাউজারের উপর ব্যবহারকারী নিয়ন্ত্রণ হারাবেন না বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ভাইস-প্রেসিডেন্ট অফ ফায়ারফক্স জোনাথান নাইটগেইল। 

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মোজিলা ফায়ারফক্সের ‘টাইলস’ বক্সে বিজ্ঞাপন পোস্ট করার ঘোষণা দেওয়ার পরপরই চিন্তিত হয়ে পড়েছিলেন বহুল ব্যবহৃত ব্রাউজারটির ব্যবহারকারীরা। তবে এখনই ফায়ারফক্স ব্রাউজারে ইচ্ছেমতো বিজ্ঞাপন বা স্পন্সর্ড ট্যাব যোগ করছে না মোজিলা।

ব্রাউজারে বিজ্ঞাপন আর স্পন্সর্ড ট্যাবের ব্যবহার নিয়ে ইতোমধ্যেই পরীক্ষা-নিরীক্ষা শুরু করে দিয়েছে মোজিলা। নতুন এই প্রজেক্ট নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষার ফলাফল আর ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন আর স্পন্সর্ড ট্যাব থাকলেও ব্রাউজারের উপর ব্যবহারকারীদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বলে এক ব্লগ পোস্টে নিশ্চিত করেছেন নাইটগেইল। “এমন কোনো কিছু কখনও হবে না।”-- ওই ব্লগ পোস্টে এমনটাই বলেছেন তিনি।

ব্রাউজারের কোন বিজ্ঞাপন বা স্পন্সর্ড ট্যাব ব্যবহারকারীদের কাজে আসছে আর কোনটি তারা এড়িয়ে যাচ্ছেন বা ডিঅ্যাক্টিভেট করে রাখছেন সেই বিষয়গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার জন্যই পরীক্ষাগুলো করা হচ্ছে বলে জানিয়েছেন নাইটগেইল।     

এর আগে ব্যবহারকারীদের উপযুক্ত কন্টেন্ট সরবরাহ করার জন্য তাদের অবস্থান সম্পর্কিত তথ্য সংগ্রহ করলেও ব্যক্তিগত কোনো ডেটা সংগ্রহ করা হবে না বলে নিশ্চিত করেছিল মোজিলা।