পার্কে নিষিদ্ধ হচ্ছে ড্রোন
ড্রোন নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে ড্রোন নিষিদ্ধ করার ব্যাপারটি জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, শুধু ইয়োসেমাইট নয়, আরও ৫৮টি ন্যাশনাল পার্কে ড্রোন নিষিদ্ধ করা হয়েছে।
ইয়োসেমাইট ও অন্যান্য পার্কে ড্রোনের সাহায্যে ধারণকৃত এসব ভিডিও ইউটিউবে পাওয়া গেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেগুলেশনের কোড অনুযায়ী, মানুষের নিরাপত্তাজনিত কারণ বা জরুরি অবস্থা ছাড়া প্যারাসুট, হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযানে কোনো কিছু পাঠানো ও গ্রহণের বিষয়টি অবৈধ।
