২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সতর্কবাণী জানিয়েছে বিটলি

সম্প্রতি গ্রাহক অ্যাকাউন্টের আইডি/পাসওয়ার্ড বেহাত হয়ে যাওয়ার আশংকার কথা জানিয়ে ব্যবহারকারীদের সতর্ক করে দিয়েছে ওয়েব-লিংক সংক্ষেপকারী সেবা বিটলি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 04:42 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের দীর্ঘ ওয়েবলিংক ছোট আকারে সোশাল মিডিয়ায় শেয়ার করার সেবা দিয়ে থাকে ২০০৮ সালে প্রতিষ্ঠিত নিউইয়র্কভিত্তিক এ প্রতিষ্ঠানটি।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গ্রাহকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে ফেইসবুক ও টুইটারে লিংক পোস্টের সেবাটি বন্ধ রেখেছে বিটলি।

এ প্রসঙ্গে বিটলির প্রধান নির্বাহী মার্ক জোসেফসন এক ব্লগ পোস্টে জানিয়েছেন, গ্রাহক অ্যাকাউন্টের আইডি/পাসওয়ার্ড বেহাত হয়ে যাওয়ার ব্যাপারটি বিশ্বাস করার মতো পর্যাপ্ত কারণ রয়েছে তাদের কাছে। তবে তিনি এটিও জানিয়েছেন, এ মূহূর্তে গ্রাহক অ্যাকাউন্টে অনুপ্রবেশের কোনো প্রমাণ নেই তাদের হাতে।

এছাড়াও জোসেফসান জানিয়েছেন, গ্রাহক অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ টিম কাজ করছে। অ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষার্থে ব্যবহারকারীদের নতুন পাসওয়ার্ড দেওয়ার ও সিস্টেম এপিআই কি পুনরায় সেট করার পরামর্শ দিয়েছেন জোসফসন। তিনি ব্লগ পোস্টে আরও জানিয়েছেন, বিটলি ব্যবহারকারীরা পরবর্তী লগইনের সময় নিরাপদে ফেইসবুক ও টুইটার অ্যাকাউন্ট যোগ করতে পারবেন।