২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসেন্ড পি সেভেন দেখাল হুয়াওয়ে

চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে নিয়ে এসেছে ফোরজি-এলটিই এনাবলড স্মার্টফোন অ্যাসেন্ড পি সেভেন। বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে সংবাদমাধ্যমের সামনে প্রথমবারের মতো স্মার্টফোনটি দেখান হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের সিইও রিচার্ড ইয়ু।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 07:06 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

অ্যাসেন্ড সিরিজের নতুন স্মার্টফোনটি পুরোপুরি নতুনভাবে ডিজাইন করার দাবি করেছে হুয়াওয়ে। অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.২ অপারেটিং সিস্টেমে চলবে অ্যাসেন্ড পি সেভেন। সিপিইউ হিসেবে আছে ১.৮ গিগাহার্টজের কোয়াড-কোর প্রসেসর। কর্নিং গোরিলা গ্লাস ৩ দিয়ে তৈরি ৫ ইঞ্চির ‘ট্রু এইচডি’ ডিসপ্লে।

সেটটিতে আরও আছে ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ২ জিবি র্যাম আর ১৬ জিবির ইন্টারন্যাল মেমোরি। ব্যবহার করা যাবে ৬৪ জিবির এক্সটারনাল মেমোরি কার্ড।

স্মার্টফোন ব্রিক্রির হিসেবে বিশ্বব্যাপী তৃতীয় স্থানে আছে চীনের প্রতিষ্ঠানটি। বিশ্বের ১৭০টিরও বেশি দেশে প্রযুক্তিপণ্য বিক্রি করে হুয়াওয়ে।