২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরেই নতুন পোকেমন রিমেক

নভেম্বর মাসে নতুন দুটি পোকেমন গেইম লঞ্চ করার ঘোষণা দিয়েছে জাপানিজ গেইম নির্মাতা নিনটেন্ডো।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েডন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 07:44 PM

Updated : 26 Jul 2022, 12:39 PM

‘পোকেমন ওমেগা রুবি’ আর ‘পোকেমন আলফা স্যাফায়ার’ গেইম দুটি আদতে ২০০৩ সালে বাজারে আসা জনপ্রিয় পোকেমন রুবি আর আর পোকেমন স্যাফায়ারের রিমেক। নিনটেন্ডো নতুন রিমেক গেইম দুটি লঞ্চ করা ঘোষণা দিয়েছে বুধবার।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, পোকেমন গেইম ফ্র্যাঞ্চাইজের ২৩ এবং ২৪তম গেইম হতে চলেছে ‘পোকেমন ওমেগা রুবি’ এবং ‘পোকেমন আলফা স্যাফায়ার’। ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ দুটি গেইম পোকেমন এক্স এবং ওয়াই বাজারে এসছে ২০১৩ সালে অক্টোবর মাসে।

নতুন গেইমদুটি দিয়ে ক্লাসিক পোকেমন গেইমগুলো রিমেকের প্রথাই ধরে রাখল নিনটেন্ডো। নিনটেন্ডো সিরিজের প্রথম দুটি গেইম, ‘পোকেমন রেড’ এবং ‘পোকেমন ব্লু’ রিমেক করে ‘পোকেমন ফায়াররেড’ আর ‘পোকেমন লিফগ্রিন’ নামে বাজারে ছেড়েছিল ২০০৪ সালে।

এরপর গেইমটির ‘গোল্ড’ এবং ‘সিলভার’ ভার্সনের রিমেক ‘হার্টগোল্ড’ আর ‘সোউলসিলভার’ বাজারে এসেছিল ২০১০ সালে।

‘পোকেমন ওমেগা রুবি’ এবং ‘পোকেমন আলফা স্যাফায়ার’ নিয়ে ঘোষণার পর ২০১৪ নিনটেন্ডোর জন্য ব্যস্ত একটা বছর হতে যাচ্ছে বলেই ধারণা প্রকাশ করেছে গেইমিবিষয়ক ব্লগগুলো। নিনটেন্ডোর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজগুলোর একটি ‘সুপার স্ম্যাশ ব্রাদার্স’-এর নিনেটন্ডো থ্রিডিএস এবং উয়ি ইউ ভার্সনও বাজারে আসবে এ বছরেই।

তবে নিনটেন্ডোর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজগুলোর উপর ভর করে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন সমালোচকরা। সর্বশেষ আর্থিক বছরে ৪৫.৬ কোটি ডলার লসের কথা প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে বুধবারেই। এই নিয়ে টানা তিন বছরের মতো ব্যবসায়িক লসে আছে জাপানি প্রতিষ্ঠানটি।