২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারেই কেনা যাবে অ্যামাজন থেকে

মাইক্রোব্লগিং সাইট টু্ইটারের সঙ্গে চুক্তি করেছে অনলাইন রিটেইল শপ অ্যামাজন। টুইটারের স্পেশাল হ্যাশট্যাগ ব্যবহার প্রয়োজনীয় জিনিস কেনা যাবে অ্যামাজন থেকে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:58 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টুইটারের মাধ্যমে পণ্য কেনা গেলেও ব্যবহারকারীদের মূল্য পরিশোধ করতে হবে অ্যামাজনের কাছেই।

সোশাল মিডিয়া প্লাটফর্মের ক্রেতাদের আকর্ষণ করতে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন। এ বিষয়ে ডিজিটাল মার্কেটিং গবেষণা প্রতিষ্ঠান লিউইস পালসের এশিয়া-প্যাসিফিকের প্রধান সানজানা চাপালি জানান, বিভিন্ন সোশাল মিডিয়ায় রয়েছে লাখো সক্রিয় ব্যবহারকারী। ফেইসবুক, টুইটারের মতো সোশাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মের ব্যবহারকারীদের অনলাইনে কেনাকাটায় আগ্রহী করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অংশীদারিত্বের এ চুক্তি টুইটারের প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে বলে মনে করেন তিনি। কারণ, এক সপ্তাহ আগে টুইটার ২০১৪ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। এতে ১৩ কোটি ২০ লাখ ডলার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এ সম্পর্কে চাপালি জানান, কয়েক বছর ধরে টুইটারে প্রবৃদ্ধি কমতির দিকে। ফলে রাজস্ব অর্জনে পিছিয়ে পড়ছে তারা। অ্যামাজন ও টুইটারের অংশীদারিত্বের চুক্তি টুইটারের প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে। বিষয়টি টুইটার ব্যবহারকারী ও বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করবে।

তিনি আরও জানান, টুইটারে রাজস্ব মডেলের ভিত্তি হচ্ছে সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা এবং কতটুকু সময় তারা টুইটার পেইজে সময় কাটান তার উপর। 

এদিকে অ্যামাজন জানিয়েছে, টুইটারের সঙ্গে অংশীদারিত্বের চুক্তির ফলে টাইমলাইনে দেখানো বিজ্ঞাপন থেকে ক্রেতারা প্রয়োজনীয় পণ্য খুঁজে পাবে।