২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনির নতুন টেপ ১৮৫ টেরাবাইটের

সম্প্রতি জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনি তৈরি করেছে ১৮৫ টেরাবাইটেরও বেশি ডেটা ধারণে সক্ষম স্টোরেজ টেপ। টেপটির প্রতি বর্গ ইঞ্চিতে ১৪৮ গিগাবাইট ডেটা সংরক্ষণ করা যাবে। প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের সহযোগিতায় তৈরি এ স্টোরেজ টেপটির মাধ্যমে নতুন স্টোরেজ রেকর্ডও গড়ল প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 04:39 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মানির ড্রেসডেনে অনুষ্ঠিত ইন্টারম্যাগ ইউরোপ ২০১৪’তে ন্যানো গ্রেইনড চৌম্বকীয় স্তরকে কাজে লাগিয়ে তৈরি এ স্টোরেজ টেপটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে সনি।

বিশ্বে ডেটা সংরক্ষণের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। আইডিসির বিশ্লেষকদের অনুমান-- ২০২০ সাল নাগাদ বিশ্বে মোট ডেটা সংরক্ষণের পরিমাণ ৪০ লাখ কোটি গিগাবাইটে গিয়ে দাঁড়াবে।

সনি এক বিবৃতিতে জানিয়েছে, তথ্যের নিরাপদ ব্যবস্থাপনা বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান নতুন ডেটা সিস্টেম গড়ে তোলার দিকে এগিয়ে যাচ্ছে।

সনি নির্মিত এ স্টোরেজ টেপটিতে তিন হাজার সাতশ’ ব্লু-রে ডিস্কের সমপরিমাণ তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।