২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টুইটারে ‘মিউট’ ফিচার!

বিরক্তিকর অ্যাকাউন্ট এড়াতে নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। ‘ব্লক’ ফিচারের মতো বিরক্তিকর ব্যবহারকারকারীর সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেবে না নতুন ‘মিউট’ ফিচার। বরং ওই ব্যবহারকারীরকে এড়িয়ে যাওয়া যাবে সাময়িকভাবে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 06:08 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

প্রযুক্তি বিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, আপাতত ‘মিউট’ ফিচারটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন স্বল্পসংখ্যক আইওএস এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারী। নতুন ফিচারটিকে দ্য ভার্জ আখ্যা দিয়ে ‘স্টেলথ আনফলো’ হিসেবে। সাইটটির প্রতিবেদন অনুযায়ী সময়-অসময়ে টুইট করা অভ্যাস আছে এমন সহকর্মীদের এড়াতে কাজে আসতে পারে ফিচারটি।

নতুন ফিচারটির নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি টুইটার। তবে এক ব্লগ পোস্টে নিজেদের ‘এক্সপেরিমেন্ট’ নিয়ে আংশিক ব্যাখ্যা দিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি। “বন্ধুদের টুইটার অ্যাকাউন্টে নতুন কিছু ফিচার চোখে পড়তে পারে একজন ব্যবহারকারীর, ঘটতে পারে ঠিক উল্টো ঘটনাও। এটি টুইটার সেবা আরও ভালো করার একটি পদক্ষেপ মাত্র। ব্যবহারকারীদের সাহায্যের জন্য ধন্যবাদ।”

নতুন ফিচারটির অভিষেক এমন সময়ে হল যখন টুইটারে আরও বেশি সময় ব্যয় করতে সাধারণ ব্যবহারকারীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে মাইক্রোব্লগিং সাইটটি।

প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের প্রথম তিন মাসে মাইক্রোব্লগিং সাইটটির টাইমলাইন ভিউ ১৫ শতাংশ বেড়ে ১৫ হাজার ৭’শ কোটিতে পৌঁছেছে। তিনমাসে সাইটটির ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ৩.৮ শতাংশ। ২৫ কোটি ডলার আয়ের ৯০ শতাংশই এসেছে বিজ্ঞপনদাতাদের কাছ থেকে।