২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কল অফ ডিউটিতে কেভিন স্পেসি

এবার জনপ্রিয় ফার্স্ট পার্সন শুটিং গেইম কল অফ ডিউটিতে কণ্ঠ দিলেন ‘ইউজুয়াল সাসপেক্ট’-খ্যাত হলিউডি অভিনেতা কেভিন স্পেসি। গেইমে এক প্রাইভেট মিলিটারি কর্পোরেশনের প্রধানের চরিত্রে কণ্ঠ দিয়েছেন স্পেসি। বাস্তবসম্পন্ন করে ফুটিয়ে তুলতে চরিত্রটির গ্রাফিক ডিজাইনও স্পেসির চেহারার সঙ্গেই মিল রেখে করেছে গেইমটির ডেভেলপার স্লেজহ্যামার গেইমস।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 04:42 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কল অফ ডিউটি: অ্যাডভান্সড ওয়ারফেয়ার গেইমটির ট্রেইলার মুক্তি পাওয়ার কথা ছিল রোববার। তবে কিছু ফুটেজ আগেভাগেই ফাঁস হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের আগেই ইউটিউবে ট্রেইলারটি পোস্ট করে দিয়েছে গেইমটির নির্মাতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্রেইলারে স্পেসির আগমন ‘এক্সট্রিম ক্লোজ-আপ’ দিয়ে। “পাওয়ার ডিটারমাইনস হু ইস রাইট। আই হ্যাভ দ্য পাওয়ার, আই অ্যাম রাইট।” শুরতেই স্পেসির এই সংলাপ গেইমারদের উত্তেজনা যে বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

ট্রেইলারের শেষ এক্সবক্স ওয়ানের লোগো আর মুক্তির তারিখ দিয়ে ভিডিওটি শেষ করেছেন নির্মাতারা। ৪ নভেম্বর মুক্তি পাবে কল অফ ডিউটি: অ্যাডভান্সড ওয়ারফেয়ার।

কল অফ ডিইটির শুরু ২০০৩ সালে, পিসি গেইম হিসেবে। ফ্র্যাঞ্জাইজের প্রথম তিনটি গেইমের পটভূমি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ২০০৭-এ মুক্তি পাওয়া কল অফ ডিউটি ৪: মডার্ন ওয়ারফেয়ার দিয়ে গেইমের কাহিনীর শুরু আধুনিক পটভূমিতে।

ভিডিও গেইমের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজ কল অফ ডিউট। পিসি গেইম হিসেবে যাত্রা শুরু করলেও কনসোল গেইম হিসেবেই গেইমারদের কাছে ফ্র্যাঞ্চাইজটির কদর বেশি।