আংটিতে আসছে রিমোট কন্ট্রোলার
পরিধানযোগ্য টেকনোলজির তালিকায় চশমা ও ঘড়ির পর এবার নতুন করে যুক্ত হয়েছে পরিধানযোগ্য আংটি।
সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন কন্ট্রোলিং ফিচারযুক্ত স্মার্টরিংটির উদ্ভাবক গুগলের সাবেক ইঞ্জিনিয়ার আনুশ এলানগোভান। নিজের বানানো প্রযুক্তিটি নিয়ে ইতোমধ্যে অনেক আশা প্রকাশ করেছেন তিনি।
এলানগোভ্যান বিবিসি কে জানিয়েছেন, নড স্মার্টরিংটির মাধ্যমে সহজেই নাড়াচাড়া আর স্লাইডিংয়ের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করা যাবে। এমনকি এতে ভয়েস কন্ট্রোলিং সফটওয়্যারও ব্যবহার করা যাবে।
তবে উদ্ভাবকের ধারণা, প্রেজেন্টেশন বা ইবুক পড়ার কাজে বেশি ব্যবহারযোগ্য হবে প্রযুক্তিটি।
আঙুলে পরিধানযোগ্য নতুন এ ডিভাইসটির দাম নির্ধারিত হয়েছে ১৫০ ডলার।
