২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের ইমেইলে নজরদারী থামাল গুগল

অনলাইনে প্রাইভেসি রক্ষা করতে শিক্ষার্থীদের ইমেইল আর স্ক্যান করবে না ইন্টারনেট জায়ান্ট গুগল।  এ জন্য গুগলের অ্যাপস ফর এডুকেশন পলিসি পরিবর্তন করা হয়েছে। গুগলের এন্টারপ্রাইস ব্লগে এ পরিবর্তনের কথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 03:46 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শিক্ষার্থীদের ইমেইলে প্রাইভেসি রক্ষায় আইনি প্রতিরোধের মুখে এ সিদ্ধান্ত নিল গুগল।

বর্তমানে বিশ্বের ৩ কোটি শিক্ষার্থী, শিক্ষক অ্যাপস ফর এডুকেশন ব্যবহার করছেন। গুগল শিক্ষার্থীদের ইমেইল স্ক্যান করে বিষয়ের সঙ্গে মিল রেখে ইনবক্সে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রদর্শন করত। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর পর ইতোমধ্যে শিক্ষার্থীদের মেইল অ্যাকাউন্টে বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ করেছে গুগল।

গুগল ইউটিউব ও জিমেইল ব্যবহারকারীদের ডেটা স্ক্যান করে তথ্য সংগ্রহ করে পরবর্তীতে ব্যবহারকারীর ধরন বুঝে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে।

এ ঘটনার পর সোশাল মিডিয়ার আইনজীবী ব্র্যাডলি শিয়ার মন্তব্য করেন, “যদিও আমি বিশ্বাস করি শিক্ষার্থীদের প্রাইভেসি রক্ষা করায় এটি প্রথম পদক্ষেপ, তবে এটি করতে কেন বছরখানেক সময় লাগল।”

এডুকেশন উইক এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রশ্ন করেছে, গুগল কি একাধিক আইন অমান্য করে এ ধরনের চর্চা করবে?

প্রশ্ন জেগেছে অনেক। অ্যান্ড্রয়েড ও ক্রোমবুক পলিসির ক্ষেত্রেও গুগল শিক্ষার্থীদের প্রাইভেসি রক্ষা করবে কি-না সে বিষয়ও এখন আলোচনায় এসেছে।

গুগল সেবা ব্যবহারকারীদের ইমেইল স্বয়ংক্রিভাবে স্ক্যান করে গুগল তথ্য সংগ্রহ করে। এ তথ্য তারা বিজ্ঞাপনের কাজে ব্যবহার করে। গুগল স্বয়ংক্রিয়ভাবে স্পেল চেক, ভাইরাস ও স্প্যাম প্রোটেকশন এবং প্রায়োরিটি ইনবক্স ফিচার স্ক্যান করে থাকে। তখন দাবি করা হয়েছিল স্ক্যান বন্ধ করা হবে না।

এদিকে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিংয়ে শিক্ষার্থীদের জন্য ওয়েবসাইটে বিজ্ঞাপনছাড়া শিক্ষামূলক কনটেন্ট প্রদর্শনের ব্যবস্থা রয়েছে।