২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল্ট্রা এইচডি যুদ্ধে সনি-স্যামসাং

৪কে প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় এবার দুই ইলেক্ট্রনিক্স জায়ান্ট সনি ও স্যামসাং। ই-কমার্স সাইট বেস্ট বাইয়ের স্টোরগুলোতে সনি ও স্যামসাং ফোরকে টিভি ও হোম এন্টারটেইনমেন্ট পণ্যগুলো প্রদর্শন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফজলে আজিম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 03:44 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

প্রযুক্তি সংবাদবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, গৃহস্থালী পণ্যের পসরায় এগিয়ে সনি। কারণ টেলিভিশন নির্মাতা হিসেবে সনি দীর্ঘদিন ধরে বাজারে পরিচিত। যদিও স্যামসাং টেলিভিশন তৈরিতে বিশ্বে এখন এক নম্বর; তবে নতুন এ জুটি ৪কে প্রযুক্তিতে নিজেদের আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারে।

মে মাসের মাঝামাঝি থেকে বেস্ট বাইয়ের নির্বাচিত স্টোরগুলোতে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করার কথা রয়েছে এই দুই কোম্পানির। ক্রেতার নজর কাড়তে স্যামসাং বেস্ট বাইয়ের কর্মীদের দেবে প্রশিক্ষণ আর সনি পক্ষ থেকে নিয়োজিত প্রযুক্তি বিশেষজ্ঞরা ক্রেতাদের যে কোনো প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।

৩৫০টি বেস্ট বাই স্টোরে সনি ৪কে টিভি প্রদর্শন করবে। সনির টিভিতে ব্যবহার করা হয়েছে টিলুমিনাস ডিসপ্লে, যা পর্দায় স্পন্দনশীল রং তৈরি করে। এতে ব্যবহারকারী ৪কে ফুটেজের সঙ্গে এইচডির পার্থক্য বুঝতে পারবে এবং ব্লু-রে ভিডিওর সঙ্গে সাধারণ টিভির পার্থক্য বুঝতে পারবে। এ বিষয়ে সনির বিশেষজ্ঞরা যে কোনো প্রশ্নের জবাব দেবেন বলে জানা গেছে।

একইভাবে, স্যামসাং বেস্ট বাইয়ের প্রায় ৫০০টি স্টোরে তাদের পণ্য প্রদর্শন করবে। এ জন্য অবশ্য তারা বেস্ট বাইয়ের কর্মীদের প্রশিক্ষণ দেবে। স্যামসাংয়ের ৪কে প্রযুক্তির বাঁকানো পর্দার টিভি ও আল্ট্রা এইডি মডেলের টিভি সম্পর্কে ক্রেতাদের ধারণা দিতে এ প্রশিক্ষণ দেওয়া হবে।